চট্টগ্রাম জেলা পরিষদ নির্বাচনে গত ১৭ অক্টোবর অনুষ্ঠিত হওয়া নির্বাচনে হাটহাজারী থেকে নির্বাচিত হওয়া সদস্য হিসেবে শফথ নিয়েছেন এইচ এম আলী আবরাহা দুলাল।
সোমবার (১৪ নভেম্বর) দুপুরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব মো. ইব্রাহিম এর সঞ্চালনায় জেলা পরিষদের সদস্যদের শপথ বাক্য পাঠ করান স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম।
এছাড়া এসময় শপথ নিয়েছেন ৫৯টি জেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যানরা। অনুষ্ঠানে নির্বাচিত চেয়ারম্যানদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত থেকে শপথ বাক্য পাঠ করান।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ১৪ নভেম্বর, ২০২২ । ৫:৫৯ সন্ধ্যা