২৪ ঘন্টা নিউজ
সোমবার ১৪ নভেম্বর ২০২২ www.24ghonta.news৩০ কার্তিক ১৪২৯ বঙ্গাব্দ২০ রবিউস সানি ১৪৪৪ হিজরি

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে সীতাকুণ্ডে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ১৪ নভেম্বর, ২০২২ । ৯:১৪ রাত

সীতাকুণ্ড প্রতিনিধি: ‘আগামীতে নিজেকে সুরক্ষায় ডায়াবেটিসকে জানুন’ এ শ্লোগানে চট্টগ্রামের সীতাকুণ্ডে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেল ৪টায় সীতাকুণ্ড হেলথ এন্ড এডুকেশন ট্রাস্টের আয়োজনে প্রস্তাবিত হাসপাতাল (মুক্তিযোদ্ধা কমপ্লেক্স) ভবনে উক্ত সভা অনুষ্ঠিত হয়। এর আগে একটি র‌্যালি পৌরসভা সামনে থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক পদক্ষিণ করে হাসপাতাল চত্ত্বরে এসে শেষ হয়। র‌্যালিতে বিভিন্ন সামাজিক সংগঠন অংশ নেন।

বিকেল ৪টায় ডা. শাহরিয়ার আহমদ মিলন এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ মনোয়ারুল হক এফসিএমএ সঞ্চলনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ট্যুারিস্ট পুলিশ চট্টগ্রাম বিভাগের এডিশনাল ডিআইজি রোটারিয়ান মুহাম্মদ মুসলিম। তিনি বলেন, ডায়াবেটিস রোগ একটি নিরব ঘাতক ব্যাধি। এই রোগে রক্তে মাত্রাতিরিক্ত গ্লুকুজের আধিক্যের কারণে হৃদরোগ, ষ্ট্রোক, কিডনী ডিজিজ, চোখের সমস্যা দাঁতের সমস্যা, নার্ভ ডেমেজ, পায়ের সমস্যাসহ বিবিধ শারিরিক সমস্যার সৃষ্টি হয়। অবশেষে রোগী পঙ্গুত্ব ও মৃত্যু বরণ করে।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডাঃ মোহাম্মদ গিয়াস উদ্দিন টিপু। স্বাগত বক্তব্য রাখেন ট্রাস্টের নির্বাহী পরিচালক লায়ন মো. গিয়াস উদ্দিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ট্রাস্টের ভাইস চেয়ারম্যান লায়ন হাজী মোহাম্মদ ইউসুফ শাহ্, বীর মুক্তিযোদ্ধা মানিক লাল বড়ুয়া, ইউপি চেয়ারম্যান রেজাউল করিম বাহার, ইঞ্জিনিয়ার কামরুদৌজা, শিক্ষাবিদ মোঃ খোরশেদ আলম, ট্রাষ্টি বোর্ডের সদস্য নাছির উদ্দিন মানিক,শিক্ষক আবু জাফর মো. সাদেক, পৌর ব্যবসায়ী সাধারণ সম্পাদক আলহাজ মো. বেলাল হোসেন, সাংবাদিক জাহাঙ্গীর আলম বিএসসি, কামরুল ইসলাম দুলু, তালুকদার নির্দেশ বড়ুয়া, হাকিম মোল্লাসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে প্রায় ১০০ জন রোগীকে ফ্রি ডায়াবেটিস পরীক্ষা করা হয়।

২৪ঘণ্টা/এসএ

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন