২৪ ঘন্টা নিউজ
বুধবার ১৬ নভেম্বর ২০২২ www.24ghonta.news২ অগ্রহায়ণ ১৪২৯ বঙ্গাব্দ২২ রবিউস সানি ১৪৪৪ হিজরি

শ্রীপুর বুড়া মসজিদের দানবাক্সে ৬ লাখ ৮০ হাজার টাকা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ১৬ নভেম্বর, ২০২২ । ৬:০৬ সন্ধ্যা

বোয়ালখালী প্রতিনিধি: চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার ঐতিহ্যবাহী শ্রীপুর বুড়া মসজিদের দানবাক্সে পাওয়া গেছে ৬ লাখ ৮০ হাজার।

বুধবার (১৬ নভেম্বর) দিনব্যাপী দানবাক্সের টাকা গণনা শেষে তা মসজিদের ব্যাংক হিসাবে জমা করা হয়েছে। এ নিয়ে ৩৮তম টাকা গণনা করা হয় বলে জানিয়েছেন শ্রীপুর বুড়া মসজিদের মোতোয়াল্লী মো. নুরন্নবী চৌধুরী।

বোয়ালখালী থানা পুলিশের সহযোগিতায় টাকা গণনাকালে উপস্থিত ছিলেন শ্রীপুর বুড়া মসজিদের মোতোয়াল্লী মো. নুরন্নবী চৌধুরী, বোয়ালখালী থানার সহকারী উপ-পরিদর্শক মো. সিরাজ, মোহাম্মদ আলী খান, মো. আবদুল হাদিস, মো. সালাউদ্দীন, মো. সানাউল আমিন, মো. আরমান রিফাত চৌধুরী, মাওলানা মো. সোহাইন আহাদ, মাও. মো. এয়াকুব, মাও. মো. হোসাইন, মাও. মো. ফরিদ, মাও. মো. আনোয়ার হোসাইন, মো. এয়াকুব আলী বালি প্রমুখ।

২৪ঘণ্টা/এসএ

 

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন