২৪ ঘন্টা নিউজ
বুধবার ১৬ নভেম্বর ২০২২ www.24ghonta.news২ অগ্রহায়ণ ১৪২৯ বঙ্গাব্দ২২ রবিউস সানি ১৪৪৪ হিজরি

লোহাগাড়ায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন উদ্বোধন

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ১৬ নভেম্বর, ২০২২ । ৭:১১ রাত

চট্টগ্রামের লোহাগাড়ায় দীর্ঘদিনের মানুষের প্রানের দাবী একটি ফায়ার সার্ভিস স্টেশন। অবশেষে তা পূরণ হলো। লোহাগাড়াবাসী পেলো ফায়ার স্টেশন। তিন কোটি ১৭ লাখ টাকা ব্যয়ে এ ফায়ার সার্ভিস নির্মাণ করা হয়।

গত ১৫ নভেম্বর দুপুর ২টার দিকে উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ডেপুটি বাজার সংলগ্ন এলাকায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন উদ্বোধন করা হয়েছে।

উক্ত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খাঁন কামাল এমপি।

লোহাগাড়ায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন উদ্বোধন

বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংসদ সদস্য, বিশ্ববরেণ্য আলেমেদ্বীন ও গবেষক অধ্যাপক ড. আবু রেজা মুুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (সুরক্ষা সেবা বিভাগ) মো. আবদুল্লাহ আল মাসুদ চৌধুরী।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহা-পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাঈন উদ্দিন, স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের উপ-সচিব মো. শহীদ আতাহুর হোসেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের প্রজেক্ট ডিলেক্টর আতাউর রহমান,

চট্টগ্রাম রেঞ্জের এডিশনাল ডিআইজি প্রবীর কুমার সরকার, জেলা প্রশাসক মমিনুর রহমান, জেলা পুলিশ সুপার শফি উল্লাহ, ক্রাইম এন্ড অবস সুদীপ্ত সরকার পিপিএম, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ডেপুটি পরিচালক আনিসুর রহমান, উপ—সহকারী পরিচালক মুুহাম্মদ আবদুল্লাহ,

ডিএসবি অতিরিক্ত পুলিশ সুপার আরিফুর রহমান, ডিবির অতিরিক্ত পুলিশ সুপার এএমএম ওয়াসিম ফিরোজ, সাতকানিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মোতালেব সিআইপি, লোহাগাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) এম ইব্রাহীম কবির,

সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শিবলী নোমান, উপজেলা নির্বাহী অফিসার শরীফ উল্যাহ, সহকারী কমিশনার (ভূমি) শাহজাহান, থানার ওসি মুহাম্মদ আতিকুর রহমান, লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরী, সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন হিরু।

এছাড়াও উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, কৃষকলীগসহ, জনপ্রতিনিধি ও সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন।

উদ্বোধন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি, এশিয়া উপমহাদেশের বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ সাবেক নাযেম—ই—আ’লা (প্রধান নির্বাহী) চুনতি হাকিমিয়া কামিল মাদ্রাসা লোহাগাড়া চট্টগ্রাম ও সাবেক অধ্যক্ষ কলকাতা আকড়া কুদসিয়া আলিয়া মাদ্রাসা, কলকাতা,

ভারত এবং সাতকানিয়া-লোহাগাড়া’র সংসদ সদস্য প্রফেসর ড.আল্লামা আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি ও আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রফেসর ড.আবুল আলা মুহাম্মদ হোছামুদ্দিন মহোদয়ের আব্বা আল্লামা আবুল বারাকাত মুহাম্মদ ফজলুল্লাহ (রাহ:) এর কবর জিয়ারত করেন।

২৪ ঘণ্টা / জেআর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন