২৪ ঘন্টা নিউজ
বুধবার ১৬ নভেম্বর ২০২২ www.24ghonta.news২ অগ্রহায়ণ ১৪২৯ বঙ্গাব্দ২২ রবিউস সানি ১৪৪৪ হিজরি

মিরসরাইয়ে ব্রাজিল খুদে ভক্তদের আনন্দ মিছিল

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ১৬ নভেম্বর, ২০২২ । ৭:২০ রাত

আসন্ন কাতার ফুটবল বিশ্ব কাপকে সামনে রেখে চট্টগ্রামের মিরসরাইয়ে ব্রাজিল সমর্থিত খুদে ভক্তদের আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এসময় তাদের ছোট্ট মুখে বিভিন্ন স্লোগানে মুখরিত হয় মিছিলটি।

গত মঙ্গলবার (১৫ নভেম্বর) উপজেলার ১৩নং মায়ানী ইউনিয়ন এ খুদে ভক্তদের মিছিল অনুষ্ঠিত হয়। তাদের জার্সি প্রদান এবং সার্বিক পরিচালনা করে বাংলাদেশ জাতীয় আমপুচি ফুটবল টিমের খেলোয়াড় সাহাব উদ্দিন।

মোর্শেদ আলম ফয়সাল, মাহমুদুল হাসান, সাদমান উদ্দিন, সায়েদুল হক, মিলন, মিনহাজ উদ্দিন লাবু এবং ফাহিমসহ প্রায় ২০—২৫ জন খুদেভক্ত এসময় মিছিলে অংশগ্রহণ করে।

আমপুচি খেলোয়াড় সাহাব উদ্দিন জানান, প্রত্যক চার বছর পরপর ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হয়। কাতার বিশ্বকাপকে সামনে রেখে ৫ বারের বিশ্বচ্যাম্পিয়ান ব্রাজিল ইতিপূর্বে দলীয় খেলোয়াড় ঘোষণা করেছে।

প্রতিবারের মত এবারও আমার পছন্দের দল ব্রাজিল। আমাদের মত কিছু কোমলমতি শিশুরাও এদলটির প্রতি অনেক আবেক—অনুভুতি দেখাচ্ছে। তাই তাদের উৎসাহ্ দিতে এক সেট ব্রাজিলের জার্সি উপহার দিয়েছি।

এতে তারা আনন্দিত হয়ে ব্রাজিলের প্রতি ভালোবাসায় আনন্দ মিছিল বের করে। আমরা আশাবাদী এই বার ব্রাজিল বিশ্বজয় করে আরো একটি কাপ তাদের করে নিবে।

উল্লেখ্য, আগামী ২০ নভেম্বর থেকে শুরু হচ্ছে কাতার বিশ্বকাপ। এবারের আসরে ব্রাজিলসহ মোট ৩২টি দল অংশগ্রহণ করবে।

২৪ ঘণ্টা / জেআর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন