২৪ ঘন্টা নিউজ
বুধবার ১৬ নভেম্বর ২০২২ www.24ghonta.news২ অগ্রহায়ণ ১৪২৯ বঙ্গাব্দ২২ রবিউস সানি ১৪৪৪ হিজরি

সোনালী ব্যাংকের সাথে স্যার আশুতোষ সরকারি কলেজের চুক্তি

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ১৬ নভেম্বর, ২০২২ । ৭:২৭ রাত

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি :চট্টগ্রামের বোয়ালখালীতে সোনালী ব্যাংক লিমিটেডের সাথে স্যার আশুতোষ সরকারি কলেজের সমঝোতা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৬ নভেম্বর) বিকেলে সোনালী ব্যাংক লিমিটেড বোয়ালখালী শাখার উদ্যোগে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রাঞ্চ ম্যানেজার শামসুর রহমান সুজন। এতে প্রধান অতিথি ছিলেন আগ্রাবাদ চট্টগ্রামের জেনারেল ম্যানেজার আলি আশরাফ আবু তাহের।

অনুষ্ঠানে ক্যাশ অফিসার কাজী মো. হাসানুল আলমের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আগ্রাবাদ চট্টগ্রামের অফিস ম্যানেজার মো. শাহীন মিয়া, স্যার আশুতোষ সরকারি কলেজের সহকারী অধ্যাপক শরীফুর রহমান, লায়েজ মিয়া, পটিয়া প্রিন্সিপাল শাখার ডিজিএম খোন্দকার মাজহারুল কবির, সহকারী ম্যানেজার মোশাররফ হোসেন, ইয়াছিন আরাফাত ও মো. রেজাউল করিম।

এ চুক্তির কারণে স্যার আশুতোষ সরকারি কলেজের শিক্ষার্থীরা সোনালী পেমেন্ট গেটওয়ে (এসপিজি) এর মাধ্যমে বেতন, ভর্তি ফি সহ বিবিধ ফি অনলাইনে জমা, স্কুল ব্যাংকিং, স্টুডেন্ট সেভিংস হিসাব খোলা, ই-ওয়ালেট, সোনালী ই-সেবা এবং মোবাইল অ্যাপের ব্যবহার করতে পারবেন।

২৪ঘণ্টা/এসএ

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন