২৪ ঘন্টা নিউজ
বুধবার ১৬ নভেম্বর ২০২২ www.24ghonta.news২ অগ্রহায়ণ ১৪২৯ বঙ্গাব্দ২২ রবিউস সানি ১৪৪৪ হিজরি

দীর্ঘ ৭ বছর পর সম্মেলন তরুণ-বৃদ্ধের হাতে গেলো উপজেলা আ’লীগ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ১৬ নভেম্বর, ২০২২ । ৭:৫০ রাত

সকল জল্পনা কল্পনা গ্রুপিং-লবিং পিছনে ফেলে সম্মেলনের মাধ্যমে মহেশখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদক নির্বাচন করা হয়েছে। দীর্ঘ অর্ধযুগ পর উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে ফের সভাপতি নির্বাচিত হয়েছেন বয়সের ভাড়ে নুইয়ে পড়া বর্তমান সভাপতি আনোয়ার পাশা চৌধুরী।

আর সাধারণ সম্পাদক পদেও এসেছে বড় চমক। সবাইকে তাক লাগিয়ে দিয়ে সাধারণ সম্পাদকে নির্বাচিত হয়েছেন কালারমারছড়া ইউনিয়ন পরিষদের তরুণ চেয়ারম্যান তারেক বিন ওসমান শরীফ। আজ বুধবার সম্মেলন শেষে কাউন্সিলে সরকারি দল আওয়ামি লীগের নতুন কান্ডারী হলেন এ দুজন।

সকাল ১১টায় বড় মহেশখালী বঙ্গবন্ধু মহিলা কলেজ মাঠে উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন শুরু হয়। এতে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন।

বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক এড. সিরাজুল মোস্তফা, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এড ফরিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান। এছাড়াও জেলার শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্মেলনে বক্তারা বলেছেন, মহেশখালী দেশের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপজেলা। এখানেই বাস্তবায়ন হচ্ছে দেশে সবচেয়ে বড় প্রকল্প। এসব প্রকল্প সঠিক বাস্তবায়নে সরকারি দল আওয়ামিকে সহযোগী হতে।

তাই উপজেলা আওয়ামী লীগের দক্ষ ও বিচক্ষণ নেতৃত্ব দরকার। সম্মেলনের পর কাউন্সিলে আনোয়ার পাশা চৌধুরীকে সভাপতি ও তারেক বিন ওসমান শরীফকে সাধারণ সম্পাদক নির্বাচন করা হয়।

এই কমিটি ঘোষণার পর নেতাকর্মীরা উল্লাসের জোয়ার উঠে। সম্মেলনে সহ-সভাপতি পদে ফরিদুল আলম চৌধুরী, সহ-সভাপতি আলহাজ্ব সাজেদুল করিম, সহ-সভাপতি-মাষ্টার রুহুল আমীন,

সহ-সভাপতি কামরুল হাসান, যুগ্ম সম্পাদক-নাছির উদ্দিন, যুগ্ম সম্পাদক-এহসানুল করিমকে নিবার্চিত হয়।

এদিকে সম্মেলনের শেষভাগে এসে বাঁধে হট্টগোল। কয়েক দফা তারিখ পরিবর্তনের পর গেলো ২০১৬ সালের ১৮ নভেম্বর মহেশখালী উপজেলা আওয়ামী লীগের সম্মেলন ও কাউন্সিল সম্পন্ন হয়।

সে সময় দু’শক্তিমান প্রার্থী সম্মেলন বর্জন করায় কোন ধরণের প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই সভাপতি ও সাধারণ মনোনিত হয়েছিলেন ও আনোয়ার পাশা চৌধুরী ও মহেশখালী-কুতুবদিয় আসনের সংসদ সদস্য আলহাজ আশেক উল্লাহ রফিক।

২৪ ঘণ্টা / জেআর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন