২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ১৭ নভেম্বর ২০২২ www.24ghonta.news৩ অগ্রহায়ণ ১৪২৯ বঙ্গাব্দ২৩ রবিউস সানি ১৪৪৪ হিজরি

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে রিপাবলিকানদের জয়

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২ । ৮:৩২ সকাল

মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে জয় পেয়েছে রিপাবলিকান পার্টি। মধ্যবর্তী নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতায় প্রয়োজনীয় ২১৮টি আসন নিশ্চিত করেছে লাল শিবির।

বুধবার ক্যালিফোর্নিয়ার একটি আসনে রিপাবলিকান প্রার্থী মাইক গার্সিয়ার জয়ের মধ্য দিয়ে ম্যাজিক ফিগারে পৌঁছায় দলটি। তবে প্রত্যাশা অনুযায়ী গড়তে পারেনি বড় ব্যবধান। এ পর্যন্ত ডেমোক্র্যাটদের দখলে গেছে ২০৯টি আসন।

এবার ন্যান্সি পেলোসির স্থলে হাউস স্পিকার হতে পারেন কংগ্রেসে রিপাবলিকান দলীয় নেতা কেভিন ম্যাককার্থি। মঙ্গলবার দলের পক্ষ থেকে প্রস্তাব করা হয় তার নাম। প্রেসিডেন্ট জো বাইডেনের অভিনন্দন বার্তাও পেয়েছেন তিনি।

হাউসে সংখ্যাগরিষ্ঠতার ফলে ডেমোক্র্যাটদের যেকোনো বিল আটকে দেয়ার সুযোগ পেলো রিপাবলিকানরা। এর আগে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর উচ্চকক্ষ সিনেটে সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করে ডেমোক্র্যাটরা।

২৪ঘণ্টা/এনআর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন