২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ১৭ নভেম্বর ২০২২ www.24ghonta.news৩ অগ্রহায়ণ ১৪২৯ বঙ্গাব্দ২৩ রবিউস সানি ১৪৪৪ হিজরি

আনোয়ারা ফিজিওথেরাপি সেন্টারের উদ্বোধন

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২ । ৬:২১ সন্ধ্যা

চট্টগ্রামের আনোয়ারায় আধুনিক সুযোগ সুবিধা নিয়ে উদ্বোধন করা হয়েছে আনোয়ারা ফিজিওথেরাপি সেন্টার। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার কালাবিবির দিঘি মোড় এলাকায় এটি উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আনোয়ারা উপজেলা পরিষদের চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী। উদ্বোধক ছিলেন আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জোবায়ের আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হৃদরোগ বিশেষজ্ঞ ডা. লক্ষ্মীপদ দাশ।

ফিজিওথেরাপি সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ বরকত উল্লাহ চৌধুরীর সঞ্চালনায় এতে পরিচালকদের মধ্যে বক্তব্য রাখেন উত্তম কুমার দাশ, মো. ওসমান গনি, মো. রিজওয়ানুল হক, মোহাম্মদ আরিফুল ইসলাম ও শাকেরুল আনোয়ার।

এতে আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ বশির উল্লাহ চৌধুরী, হাফেজ আনোয়ারুল হক ও শাহাদাত হোসেন। অতিথিরা ফিতা কেটে এবং কেক কেটে ফিজিওথেরাপি সেন্টারের উদ্বোধন করেন।

২৪ ঘণ্টা / জেআর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন