২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ১৭ নভেম্বর ২০২২ www.24ghonta.news৩ অগ্রহায়ণ ১৪২৯ বঙ্গাব্দ২৩ রবিউস সানি ১৪৪৪ হিজরি

বিনাজুরীতে রাজীব চৌধুরীর মিশ্র ফল ও শাকসবজি বাগান

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২ । ৬:৩৫ সন্ধ্যা

বৈশ্বিক খাদ্য সংকট মোকাবেলায় প্রধানমন্ত্রীর ঘোষণা বাস্তবায়নে রাউজানের সাংসদ এ বি এম ফজলে করিম চৌধুরী রাউজানের প্রত্যন্ত এলাকার এক ইঞ্চি জমিও অনাবাদি না রাখার ঘোষণা দিয়েছেন। সাংসদদের নির্দেশনা বাস্তবায়নে মাঠ পর্যায়ে অনাবাদি, পরিত্যক্ত জমি, জায়গায় শীতকালীন ফল, শাকসবজি রোপনের হিড়িক লেগেছে রাউজানের প্রত্যন্ত এলাকায়। তারই অংশ হিসেবে রাউজানের বিনাজুরী ইউনিয়নের ব্যবসায়ী রাজু৷ চৌধুরী তার এক কানির মতোন ভূমিতে মিশ্র ফল ও শাকসবজির আবাদ করেছেন।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, রাজু বড়ুয়ার মিশ্র ফল ও সব্জি বাগানে শিম, বাংলা লাউ, ঢেঁড়শ, বরবটি, বেগুনসহ ১২ থেকে ১৫ জাতের ফল ও শাকসবজি রয়েছে।

কীটনাশকমুক্ত জৈব প্রক্রিয়ায় তার বাগানে উৎপাদিত শাকসবজি ও ফলমূল পরিবারের দৈনন্দিন ফল ও শাকসবজির চাহিদা মেটাচ্ছে।

যুবক রাজীব চৌধুরী জানান, সংসদ সদস্য ফজলে করিম চৌধুরীর নির্দেশনা অনুযায়ী আমি অনাবাদি জমিতে ফল ও শাকসবজির বাগানের পাশাপাশি উন্নতজাতের কলা গাছ লাগিয়েছি।

এখন বাগানের ফলমূল ও শাকসবজি আমার পরিবারের চাহিদা পূরণের পাশাপাশি আত্নীয় স্বজনের কাছেও বিষমুক্ত সব্জির কদর রয়েছে।

আগামীতে এলাকার অনাবাদি জমিতে মৌসুম উপযোগী ফলমূল, কচু ও মাছচাষের পরিকল্পনা আছে।

২৪ ঘণ্টা / জেআর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন