২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ১৭ নভেম্বর ২০২২ www.24ghonta.news৩ অগ্রহায়ণ ১৪২৯ বঙ্গাব্দ২৩ রবিউস সানি ১৪৪৪ হিজরি

বোয়ালখালীতে ইয়াবাসহ দুই মামলার আসামী গ্রেফতার

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২ । ৭:০৮ রাত

বোয়ালখালী প্রতিনিধি : চট্টগ্রামের বোয়ালখালীতে ৩৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ পৃথক দুই মামলার আসামী মো.সেলিম প্রকাশ হক সেলিমকে (৪৪) গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছেন বোয়ালখালী থানা পুলিশ।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সকালে আদালতে সোপর্দ করা হয়।

সেলিম উপজেলার দাশের দিঘি আহলা শেখ চৌধুরী পাড়ার আজিজুল হকের ছেলে।

এর আগে বুধবার দুপুর ২টার দিকে উপজেলার সারোয়াতলী ইউনিয়নের বাঁশির দোকান এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। এসময় সন্দেহজনক ঘোরাঘুরি করা সেলিমকে আটক করে তল্লাশি করলে তার পকেটে পলিথিন মোড়ানো গোলাপি রঙের ৩৫পিস ইয়াবা ট্যাবেল পাওয়া যায় বলে জানিয়েছেন থানার উপ-পরিদর্শক মো.ফারুক আহমদ।

এব্যাপারে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।

সেলিমের বিরুদ্ধে বোয়ালখালী থানায় দায়েরকৃত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়েরকৃত পৃথক দুইটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

২৪ঘণ্টা/এসএ

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন