২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ১৮ নভেম্বর ২০২২ www.24ghonta.news৪ অগ্রহায়ণ ১৪২৯ বঙ্গাব্দ২৪ রবিউস সানি ১৪৪৪ হিজরি

বিশৃঙ্খলা করলে জনগণই বিএনপিকে বিতাড়িত করবে : তথ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ১৮ নভেম্বর, ২০২২ । ৪:২২ বিকাল

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাসান মাহমুদ জানিয়েছেন, জনসভার নামে বিএনপি বিশৃঙ্খলা সৃষ্টি করলে তাদের চরমমূল্য দিতে হবে। শুক্রবার (১৮ নভেম্বর) চবির ৫৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘১০ ডিসেম্বর ঢাকা শহরে সমাবেশ করবে বিএনপি। আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আশার পর বিএনপিকে সুন্দর করে সভা সমাবেশে করতে সহযোগিতা করেছে। কিন্তু জনসভার নামে বিএনপি ঢাকার রাজপথে বিশৃঙ্খলা সৃষ্টি করলে তাদের জনগণই বিতাড়িত করবে।’

ড. হাসান মাহমুদ বলেন, ‘বিএনপি সরকারের পৃষ্ঠপোষকতায় ২০০৪ সালে ২১ আগস্ট গ্রেনেড হমলা করে সন্ত্রাসীরা আমাদের নেতাকর্মীদের হত্যা করেছে। আওয়ামী লীগের সভাসমাবেশ বারংবার বোমা ও গ্রেনেড হামলা করেছে। কিন্তু আমরা যখন ক্ষমতায় তারা যাতে সুন্দরভাবে সমাবেশ করতে পারে সে ব্যবস্থা করেছি। ডারা জনসভায় উস্কানিমূলক বক্তব্য দিয়েছে। এরপর আমাদের নেতাকর্মীদের সংযত রাখার নির্দেশ দিয়েছি।’

বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপ-উপাচার্য (অ্যাকাডেমিক) অধ্যাপক বেনু কুমার দে, চবি এলামনাই এসোসিয়েশনের সভাপতি আবদুল করিম ও সাধারণ সম্পাদক মাহবুবুল আলম।

২৪ঘণ্টা/এনআর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন