২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ১৮ নভেম্বর ২০২২ www.24ghonta.news৪ অগ্রহায়ণ ১৪২৯ বঙ্গাব্দ২৪ রবিউস সানি ১৪৪৪ হিজরি

চনপাড়ার আলোচিত মেম্বার বজলু গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ১৮ নভেম্বর, ২০২২ । ৬:১৩ সন্ধ্যা

র‌্যাবের ওপর হামলার অভিযোগে নারায়ণগঞ্জের চনপাড়া এলাকার আলোচিত ইউপি সদস্য বজলুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। বুয়েট ছাত্র ফারদিন নূর পরশ হত্যা মামলায় বিভিন্ন গণমাধ্যমে একাধিকবার তার নাম উঠে আসে।

শুক্রবার (১৮ নভেম্বর) বিকেল ৪টার দিকে তাকে চনপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

র‌্যাব-১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মোমেন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ২৮ সেপ্টেম্বর র‌্যাবের ওপর হামলার অভিযোগে চনপাড়া এলাকার কায়েতপাড়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান-১ বজলুর রহমানকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১।

ইউপি সদস্য বজলুর রহমানের বিরুদ্ধে শুধু রূপগঞ্জ থানাতেই হত্যা, অস্ত্র ও মাদকের একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।

২৪ঘণ্টা/এনআর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন