২৪ ঘন্টা নিউজ
শনিবার ১৯ নভেম্বর ২০২২ www.24ghonta.news৫ অগ্রহায়ণ ১৪২৯ বঙ্গাব্দ২৫ রবিউস সানি ১৪৪৪ হিজরি

বোয়ালখালীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শিশু রাহাতের

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ১৯ নভেম্বর, ২০২২ । ৪:০২ বিকাল

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বোয়ালখালীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে শিশু মো. রাহাত (১২)। শুক্রবার (১৮ নভেম্বর) দিবাগত রাত পৌণে তিনটার দিকে নগরীর একটি বেসরকারী হাসপাতালে ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মো.রাহাত মারা গেছে।

রাহাত পশ্চিম চরণদ্বীপ পেয়ার মোহাম্মদ বাড়ির রুকন উদ্দিন ছেলে। সে স্থানীয় তৈয়বীয়া তাহেরীয়া সুলতান মোস্তফা কমপ্লেক্সের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র।

জানা গেছে, গত ১১ নভেম্বর সন্ধ্যা ৭টার দিকে রাহাত উপজেলার চরণদ্বীপ দরবার শরীফ এলাকায় সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত হয়। দ্রুতগামী সিএনজি চালিত অটোরিকশার চাকায় রাহাত পিষ্ট হয়েছিল। এতে রাহাত মাথায় গুরুতর আঘাত পেয়েছে বলেন জানিয়েছেন স্থানীয়রা। এসময় স্থানীয়রা গাড়ির চালককে আটক করে পুলিশে সোর্পদ করে।

রাহাতের মা জেবু আকতার বলেন, রাহাত অচেতন থাকায় নগরীর একটি বেসরকারি হাসপাতালে একসপ্তাহ ধরে ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) ভর্তি ছিলো।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক বলেন, এ ঘটনায় মামলা রুজু করা হয়েছে। চালকও গ্রেফতার রয়েছে।

২৪ঘণ্টা/এসএ

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন