২৪ ঘন্টা নিউজ
শনিবার ১৯ নভেম্বর ২০২২ www.24ghonta.news৫ অগ্রহায়ণ ১৪২৯ বঙ্গাব্দ২৫ রবিউস সানি ১৪৪৪ হিজরি

রামগড়ে পুতুল ফাউন্ডেশনের মেধাবৃত্তি ও পুরস্কার বিতরণ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ১৯ নভেম্বর, ২০২২ । ৫:৪১ সন্ধ্যা

খাগড়াছড়ির রামগড়ে পুতুল ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের ক্রেস্ট,বই ও নগদ অর্থ বিতরণ। আজ ১৯ নভেম্বর (শনিবার) সকাল ১০ টায় উপজেলার হলরুমে সাংবাদিক মো: নিজাম উদ্দিন লাভলুর সঞ্চালনা ও মতিলাল দেবনাথ এর সভাপতিত্বে পুতুল ফাউন্ডেশনের উদ্যোগে পুতুল স্মৃতি মেধা বৃত্তি ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন রামগড় পৌরসভার মেয়র রফিকুল আলম কামাল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগড় সরকারি কলেজের সহকারী অধ্যাপক মংসাজাই মার্মা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাউসার আহম্মেদ,পাতাছড়া ইউপি চেয়ারম্যান কাজী নুরুল আলম আলমীর, রামগড় থানার অফিসার ইনচার্জ মো.মিজানুর রহমান।

অন্যান্যের মধ্যে বক্তব্য প্রদান করেন রামেশ্বর শীল, পুতুল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ডা.নিখিল চন্দ্র নাথ, রামগড় সরকারি উচ্চ বিদালয়ের প্রধানশিক্ষক মো.আব্দুল কাদের,অভিভাবক মো: নুরুল আনোয়ার, শিক্ষার্থীদের মাঝে মো: ওমর ফারুক, রামগড় সরকারি উচ্চ বিদ্যালয়।

আলোচনা সভা শেষে পুতুল ফাউন্ডেশনের পক্ষ থেকে রামগড় সরকারি উচ্চ বিদ্যালয়, রামগড় বালিকা উচ্চ বিদ্যালয়ে ও চৌধুরীপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের ২৭ জন শিক্ষার্থীর মাঝে ক্রেস্ট ও বই বিতরণ করা হয়।

পুতুল স্মৃতি মেধাবৃত্তির ১০ হাজার টাকার চেক ও ক্রেস্ট পেলো রামগড় সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্র মো: ওমর ফারুক ও রামগড় বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী ইশরাত জাহান ইভা সহ অনুষ্ঠিত উপস্থিত ব্যক্তৃতায় বিজয়ীদের মাঝে ক্রেস্ট ও বই পুরস্কার প্রদান করা হয়।

এছাড়া পুতুল ফাউন্ডেশনের পক্ষ থেকে রামগড়স্থ স্বামী বিবেকানন্দ অনাথালয়ের জন্য সহায়তা হিসেবে ১০ হাজার টাকার চেক প্রদান করা হয়।

২৪ ঘণ্টা / জেআর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন