২৪ ঘন্টা নিউজ
সোমবার ২১ নভেম্বর ২০২২ www.24ghonta.news৭ অগ্রহায়ণ ১৪২৯ বঙ্গাব্দ২৭ রবিউস সানি ১৪৪৪ হিজরি

পররাষ্ট্রমন্ত্রীর পদ নিয়ে করা রিট খারিজ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ২১ নভেম্বর, ২০২২ । ১২:২৩ দুপুর

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের পদত্যাগ চেয়ে করা রিট খারিজ করে হাইকোর্ট জানান, পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের কারণে সংবিধান লঙ্ঘন বা শপথ ভঙ্গ কোনোটিই হয়নি।

সোমবার (২১ নভেম্বর) বিচারপতি মুজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

অবান্তর বক্তব্য দিয়ে সংবিধান লঙ্ঘন ও শপথ ভঙ্গের অভিযোগে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের পররাষ্ট্রমন্ত্রীর পদে থাকার বৈধতা চ্যালেঞ্জ করে ৫ সেপ্টেম্বর রিট দায়ের করেন এক আইনজীবী।

এর আগে গত ২১ আগস্ট একই অভিযোগে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনকে লিগ্যাল নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী মো. এরশাদ হোসেন রাশেদ।

নোটিশে বলা হয়, শেখ হাসিনাকে ক্ষমতায় টিকিয়ে রাখতে ভারত সরকারকে যে অনুরোধ জানিয়েছেন, আপনি তা করতে পারেন না। কারণ সংবিধানে বলা হয়েছে, জনগণই সব ক্ষমতার উৎস। আপনি সংবিধানবিরোধী বক্তব্য দিয়েছেন। আপনি মন্ত্রী পদে থাকার যোগ্যতা হারিয়েছেন।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন