২৪ ঘন্টা নিউজ
সোমবার ২১ নভেম্বর ২০২২ www.24ghonta.news৭ অগ্রহায়ণ ১৪২৯ বঙ্গাব্দ২৭ রবিউস সানি ১৪৪৪ হিজরি

পটিয়ায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ২১ নভেম্বর, ২০২২ । ৬:০১ সন্ধ্যা

চট্টগ্রামের পটিয়ায় ৬টি মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী মো: আনিস উদ্দিন আহমদ (৪৬) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

আটককৃত আসামি হলেন, পটিয়া উপজেলার বড়লিয়া ইউনিয়নের ওকন্যারা মৌলভীহাট এলাকার মৃত আবদুল হান্নানের পুত্র।

গত ১৯ নভেম্বর রাতে পটিয়া থানার অতিরিক্ত পুলিশ সুপার তারিক রহমান ও ওসি তদন্ত রাশেদুল ইসলামের সার্বিক দিক নির্দেশনায় এসআই সঞ্জয় কুমার ঘোষের নেতৃত্বে একদল পুলিশ সিএমপি চান্দগাঁও থানা এলাকা থেকে গ্রেপ্তার করেন।

পটিয়া থানার ওসি তদন্ত রাশেদুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আনিস দীর্ঘদিন আত্ম গোপনের ছিল। তার বিরুদ্ধে চট্টগ্রাম নগরীসহ বিভিন্ন থানার দায়েরকৃত ৬টি মামলার সাজা ও ৬টি মামলায় গ্রেফতার পরোয়ানা রয়েছে।

দীর্ঘদিন আত্মগোপনে থেকে অপরাধ মূলক কর্মকান্ড পরিচালনা করে আসছিল। জিজ্ঞাসাবাদে তার কৃত কর্মকান্ডের মধ্যে বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি দেওয়ার নামে প্রতারণা, এমএলএম কোম্পানীর নামে অর্থ আত্মসাৎ,

জায়গা-জমি সমস্যা সমাধানের নামে অর্থ বাণিজ্য করে মর্মে স্বীকার করে। গত রবিবার তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। আদালত তার জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করে।

২৪ ঘণ্টা / জেআর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন