২৪ ঘন্টা নিউজ
বুধবার ২৩ নভেম্বর ২০২২ www.24ghonta.news৯ অগ্রহায়ণ ১৪২৯ বঙ্গাব্দ২৯ রবিউস সানি ১৪৪৪ হিজরি

পলাতক জঙ্গিরা গ্রেপ্তার না হওয়া পর্যন্ত ঝুঁকি রয়েছে : পুলিশ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ২৩ নভেম্বর, ২০২২ । ৩:১২ বিকাল

ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) আদালত চত্বর থেকে গত রোববার ছিনিয়ে নেওয়া দুই জঙ্গিকে গ্রেপ্তার না করা পর্যন্ত অবশ্যই ঝুঁকি থেকে যায় বলে দাবি করছে পুলিশ।

আজ বুধবার দুপুরে মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ঢাকা মহানগর পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইম) বিপ্লব বিজয় তালুকদার এসব কথা বলেন।

তিনি বলেন, ঝুঁকি এড়াতে সারা দেশে পুলিশ ইউনিট ও বর্ডার নিয়ন্ত্রণে যারা রয়েছেন, তাদের সবাইকে নির্দেশনা দেওয়া হয়েছে। পুলিশের সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে। যে দুই জঙ্গি পালিয়েছে, তাদের ছবি প্রতিটি থানায় পাঠানো হয়েছে।

ডান্ডাবেড়ি বিষয়ে এক প্রশ্নের জবাবে যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব বিজয় তালুকদার আরও বলেন, ‘দুর্ধর্ষ আসামিদের ক্ষেত্রে ডান্ডাবেড়ি পরানোর বিষয়ে আলোচনা হচ্ছে। এই বিষয়গুলো এড়ানোর জন্য সবাইকে সমন্বিত করে একটা জায়গায় আনার চেষ্টা চলছে।’

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন