চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর ২০২১-২২ শিক্ষাবর্ষের লেভেল-১ টার্ম-১ এর নবাগত ছাত্র-ছাত্রীদের ওরিয়েন্টেশন আগামী ২৯ ডিসেম্বর (বৃহস্পতিবার) অনুষ্ঠিত হবে।
আগামী ২৯ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ৯ টা থেকে বিশ্ববিদ্যালয়ের গোল চত্বর সংলগ্ন বাস্কেটবল গ্রাউন্ডে উক্ত ওরিয়েন্টেশন প্রোগ্রাম শুরু হবে।
ওরিয়েন্টেশন প্রোগ্রাম শেষে শিক্ষার্থীরা স্ব-স্ব বিভাগে উপস্থিত থাকবে এবং সেখানে বিভাগ কর্তৃক তাদের বরণ করে নেওয়া হবে।
গত ২১ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের সকল ডিন, পরিচালক, রেজিস্ট্রার, বিভাগীয় প্রধান, সেন্টার চেয়ারম্যান ও হল প্রভোস্টগণের সমন্বয়ে এক সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়।
আগামী ১ জানুয়ারি ২০২৩ রবিবার থেকে ২০২১-২২ শিক্ষাবর্ষের লেভেল-১ টার্ম-১ এর ক্লাশ শুরু হবে।
২৪ ঘণ্টা / জেআর

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ২৩ নভেম্বর, ২০২২ । ৭:৪৪ রাত