২৪ ঘন্টা নিউজ
বুধবার ২৩ নভেম্বর ২০২২ www.24ghonta.news৯ অগ্রহায়ণ ১৪২৯ বঙ্গাব্দ২৯ রবিউস সানি ১৪৪৪ হিজরি

সড়কে পুলিশের হয়রানির প্রতিবাদে সিএনজি চালকদের মানববন্ধন

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ২৩ নভেম্বর, ২০২২ । ৭:৫৭ রাত

সড়কে ট্রাফিক পুলিশের চাঁদাবাজি ও পুলিশি হয়রানির প্রতিবাদে মানববন্ধন করেছে সিএনজি অটোরিকশা চালকরা। আজ বুধবার দুপুরে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার আনোয়ারা-চন্দনাইশ সড়কের জয়কালী হাট বাজার এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধনে বক্তব্য রাখেন সিএনজি চালক আমিনুল ইসলঅম, মো. এমরান, নুরুল আবছার ও জাকির হোসেন। এসময় অর্ধশতাদিক সিএনজি চালক গাড়ি নিয়ে মানববন্ধনে উপস্থিত হন।

চালকরা বলেন, আমরা আনোয়ারা-চন্দনাইশ-সাতকানিয়া ও পটিয়া সড়কে আমাদের গাড়ি চলাচল করে। সারাদিন গাড়ি চালিয়ে যা আয় করি গাড়ি ভাড়া দেয়ার পর সংসার চালাতে হিমশিম খেতে হয়।

কিন্তু গাড়ি নিয়ে সড়কে নামলে সাতকানিয়া কেরানির হাট ট্রাফিক পুলিশ ও চন্দনাইশের দোহাজারি পুলিশ ফাঁড়িকে প্রতিদিন ২০০ থেকে ৫০০ টাকা করে দিতে হয়। এই টাকা না দিলে আমাদের গাড়ি আটকে রেখে হয়রানি করে পুলিশ। তাই আমরা এই হয়রানি থেকে মুক্তি চাই।

সিএনজি চালক আমিনুল ইসলাম বলেন পেটের দায়ে গাড়ি চালাই, দ্রব্যমূল্যের উর্ধ্বগতির কারণে সংসার চালাতে কষ্ট হচ্ছে, সেখানে পুলিশকে কি ভাবে চাঁদা দেব! অপর চালক মো. এমরান বলেন চাঁদা না দিলে পুলিশ গাড়ি চালাতে দেয়না।

তবে কেরানিরহাট ট্রাফিক বক্সের ইনচার্জ আবদুর রউফ চালকদের এসব অভিযোগ অস্বীকার করেন।

২৪ ঘণ্টা / জেআর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন