২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ২৪ নভেম্বর ২০২২ www.24ghonta.news১০ অগ্রহায়ণ ১৪২৯ বঙ্গাব্দ১ জমাদিউল আউয়াল ১৪৪৪ হিজরি

মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০২২ । ১২:৫২ দুপুর

মালয়েশিয়ার পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন বিরোধীদলীয় নেতা আনোয়ার ইব্রাহিম।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন তিনি। তিনি হবেন দেশটির ১০তম প্রধানমন্ত্রী।

মালয়েশিয়ার সংবাদমাধ্যম দ্য স্টার জানায়,মালয়েশিয়ার দশম প্রধানমন্ত্রী হিসেবে আনোয়ার ইব্রাহিম আজ স্থানীয় সময় বিকেল ৫টায় শপথ নেবেন।

গত ১৯ নভেম্বর মালয়েশিয়ার সাধারণ নির্বাচনে আনোয়ার ইব্রাহিমের পাকাতান হারাপান (পিএইচ) জোট ২২২ আসনের পার্লামেন্টে সবচেয়ে বেশি ৮২ আসন পেয়েছে।

নির্বাচনে সাবেক প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিনের পেরিকাতান ন্যাসিওনাল (পিএন) জোট পেয়েছে দ্বিতীয় সর্বোচ্চ ৭৩ আসন ও ক্ষমতাসীন জোট বারিসান ন্যাসিওনালের (বিএন) পেয়েছে ৩০ আসন।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন