২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ২৪ নভেম্বর ২০২২ www.24ghonta.news১০ অগ্রহায়ণ ১৪২৯ বঙ্গাব্দ১ জমাদিউল আউয়াল ১৪৪৪ হিজরি

লোহাগাড়ায় ডেঙ্গু প্রতিরোধে করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০২২ । ৬:৩৮ সন্ধ্যা

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক এসোসিয়েশনের সাথে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার ডেঙ্গু প্রতিরোধে করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গত মঙ্গলবার (২২ নভেম্বর) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও উপজেলা প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক এসোসিয়েশনের যৌথ আয়োজনে স্বাস্থ্য কমপ্লেক্স হল রুমে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি থেকে ডেঙ্গু প্রতিরোধে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য প: প: কর্মকর্তা ডা. মোহাম্মদ হানিফ।

প্রধান অতিথি বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণ কার্যক্রম কঠোরভাবে জোরদার করতে হবে। প্রত্যেক হাসপাতালে পরিস্কার-পরিচ্ছন্নতা রাখতে হবে। জনসচেতনতা তৈরী করতে হবে। রিপোর্টগুলো সঠিকভাবে দিতে হবে।

প্রাইভেট হাসপাতালে অনিয়ম হলে সেসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সল্প মুল্যে মানসম্মত সেবা নিশ্চিত করতে সকলকে কাজ করতে হবে বলেও তিনি জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা হাসপাতাল ও ডায়াগনস্টিক এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও লোহাগাড়া ডায়বেটিস জেনারেল হাসপাতালের প্রতিষ্ঠাতা সমাজকর্মী আরমান বাবু রুমেল।

সভাপতির বক্তব্যে তিনি বলেন,স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা মেনে চলতে হবে। ৩’শ টাকার উর্ধ্বে ডেঙ্গু পরীক্ষা নিতে পারবে না। সকলকে সরকারের নির্দেশনা মেনে হাসপাতাল পরিচালনা করার আহ্বান জানান তিনি।

মতবিনিময় সভায় ডেঙ্গু প্রতিরোধে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ইশতিয়াকুর রহমান।

এ সময় লোহাগাড়া সাউন্ড হেলথ হাসপাতালের পরিচালক মো. সাহাব উদ্দিন, রেডিয়ান ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক মুুহাম্মদ জাহাঙ্গীর আলমসহ বিভিন্ন হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের পরিচালকবৃন্দরা উপস্থিত ছিলেন।

২৪ ঘণ্টা / জেআর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন