২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ২৫ নভেম্বর ২০২২ www.24ghonta.news১১ অগ্রহায়ণ ১৪২৯ বঙ্গাব্দ২ জমাদিউল আউয়াল ১৪৪৪ হিজরি

মিরসরাইয়ের বিএনপি পাগল জাফর সড়ক দুর্ঘটনায় নিহত, জানাযায় মানুষের ঢল

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ২৫ নভেম্বর, ২০২২ । ৬:২২ সন্ধ্যা

মিরসরাই প্রতিনিধি:::মিরসরাইয়ের সকলের পরিচিত মুখ বিএনপি পাগল জাফর (৪২) সড়ক দূর্ঘটনায় মারা গেছেন।

বৃহস্পিতিবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার বড়তাকিয়া বাজারে সড়ক দূর্ঘটনায় মারাত্মক আহত হন তিনি।

স্থানিয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসাপাতালে প্রেরণ করলে সেখানে রাত সাড়ে ১০টায় তার মৃত্যু হয়। নিহত জাফর (৪২) মিরসরাইয়ের ১১নং মঘাদিয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ড মাস্টার পাড়া মৃত হাফিজুর রহমানের ছেলে।

খবরনিয়ে জানাযায়, বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বড়তাকিয়া এলাকায় দ্রুতগামি একটি কাভার্ডভ্যান ধাক্কাদিয়ে পালিয়ে যায়। এতে মাথায় মারাত্মক আঘাত প্রাপ্ত হন জাফর। তাকে উদ্ধার করে জেলা হাসপাতালে নেয়া হলে সেখানে রাত সাড়ে দশ টায় তার মৃত্যু হয়।

শুক্রবার বিকাল ৩টায় তার নিজ বাড়িতে জানাজা সম্পন্ন হয়। জানাযার পুর্বে বক্ত রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো: আলমগির, আবুতরাব কেন্দ্রীয় জামে সমজিদের সাবেক খতিব মাওলানা আবুজাফর নিজামি, আওয়ামীলীগ নেতা সাইফুল ইসলাম, আবুতোরাব বাজারের ব্যবসায়ি মিলন।

মঘাদিয়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আলাউদ্দিন জানান, জাফর মানসিক প্রতিবন্ধি ছিল। তবে মিরসরাই উপজেলার সবার পরিচিত মুখছিল। সকলেই তাকে ভালোবাসত আর সে বিএনপিকে ভালোবাসতো। বিএনপির কোন সভা সমাবেশ থাকলে কেউ তাকে ধরে রাখতে পারতোনা। বিএনপির যে কোন মিছিলে সে সবার সামনে থাকতো। তাকে কেন্দ্র করে বিএনপির নেতা কর্মীরা উজ্জিবিত হতো। তার মৃত্যুতে মঘাদিয়া ইউনিয়ন বিএনপি শোকাহত।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন