২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ২৫ নভেম্বর ২০২২ www.24ghonta.news১১ অগ্রহায়ণ ১৪২৯ বঙ্গাব্দ২ জমাদিউল আউয়াল ১৪৪৪ হিজরি

কাতারকে হারিয়ে টিকে রইলো সেনেগাল

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ২৫ নভেম্বর, ২০২২ । ৯:৫৭ রাত

হারলেই ছিটকে যেতে হতো। এমন সমীকরণের ম্যাচে অনায়াসেই জয় তুলে নিল আফ্রিকান চ্যাম্পিয়নরা। স্বাগতিক কাতারকে ৩-১ গোলে হারিয়ে নক আউট পর্বের আশা বাঁচিয়ে রাখলো সেনেগাল। এই ম্যাচে হারের ফলে বিশ্বকাপ থেকে অনেকটাই ছিটকে গেলো স্বাগতিক কাতার।

এবারই প্রথম কোনো ফুটবল ম্যাচে মুখোমুখি হলো কাতার ও সেনেগাল। ম্যাচের শুরু থেকেই গোল করার চেষ্টা করেছে সেনেগাল। আর কাতার ব্যস্ত ছিল রক্ষণ সামলাতে। ম্যাচের ২৪ ও ২৮ মিনিটে গোল করার সুযোগ পেলেও গোল করতে পারেনি সেনেগাল। এরপর ম্যাচের ৪১ মিনিটে কাতারের ডিফেন্ডার খৌকি ও গোলকিপার বারশামকে বোকা বানিয়ে দলকে এগিয়ে দেন বৌলায়ে দিয়া।

বিরতি থেকে ফিরেই আবারও গোলের দেখা পায় সেনেগাল। ম্যাচের ৪৭ মিনিটে কর্নার আদায় করে সেনেগাল। ম্যাচের ৪৮ মিনিটে সেই কর্নার থেকে ভেসে আসা বলে হেড করে কাতারের জালে জড়ান ফামারা ডিইধিউ। সেনেগালের লিড বাড়িয়ে দেন তিনি। দুই গোলের লিড নিয়ে স্বাগতিকদের ওপর আরও চড়াও হয়ে খেলতে থাকে সেনেগাল।

ম্যাচের ৭৮ মিনিটে বিশ্বকাপে নিজেদের প্রথম গোলের দেখা পায় কাতার। মুতারি চমৎকার হেডে ব্যবধান ২-১ এ নামান। ম্যাচে উত্তেজনা ফিরলেও তা বেশিক্ষণ থাকেনি। ৮৪ মিনিটে কাতারের ফেরার সম্ভাবনা উড়িয়ে আবার ব্যবধান দুই গোলে বাড়ান ডিয়েং।

এরপর একাধিক আক্রমণ-পাল্টা আক্রমণ চালায় দু’দল। শেষ পর্যন্ত আর কোন গোল না হলে ৩-১ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে সেনেগাল।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন