২৪ ঘন্টা নিউজ
রবিবার ২৭ নভেম্বর ২০২২ www.24ghonta.news১৩ অগ্রহায়ণ ১৪২৯ বঙ্গাব্দ৪ জমাদিউল আউয়াল ১৪৪৪ হিজরি

বোয়ালখালীতে ৭টি গরু লুট

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ২৭ নভেম্বর, ২০২২ । ৩:৫৮ বিকাল

বোয়ালখালী প্রতিনিধি : চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার আহল্লা শেখ চৌধুরী পাড়া থেকে ৭টি গরু লুট করে নিয়ে গেছে অস্ত্রধারীরা।

শনিবার (২৬ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার শেখ চৌধুরী পাড়ার চৌধুরী বাড়ীতে হানা দেয় সংঘবদ্ধ অস্ত্রধারীরা।

ক্ষতিগ্রস্ত শাহাজাহান চৌধুরীর ছেলে মো. রেজাউল জানান, রাত সোয়া দুইটার সময় মো. শাহজাহান চৌধুরীর গোয়াল ঘর থেকে ২টি ও আবুল কাশেম চৌধুরীর গোয়াল ঘর থেকে ৫টি দেশিয় জাতের গরু মিনি ট্রাকে তুলে নিয়ে গেছে অস্ত্রধারী লোকেরা। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।

এ ঘটনায় বোয়ালখালী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানিয়েছেন থানার পরিদর্শক (ওসি তদন্ত) মো.মহিউদ্দিন সুমন।

পুলিশের এ কর্মকর্তা বলেন, গরু চুরি ঘটনায় ভুক্তভোগীরা থানায় সাধারণ ডায়েরি করেছেন। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন