২৪ ঘন্টা নিউজ
সোমবার ২৮ নভেম্বর ২০২২ www.24ghonta.news১৪ অগ্রহায়ণ ১৪২৯ বঙ্গাব্দ৫ জমাদিউল আউয়াল ১৪৪৪ হিজরি

প্রাথমিকের শিক্ষক নিয়োগের ফল ১৪ ডিসেম্বর

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ২৮ নভেম্বর, ২০২২ । ৫:০১ সন্ধ্যা

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০২০ এর ফলাফল সোমবার (২৮ নভেম্বর) প্রকাশ করার কথা থাকলেও তা হচ্ছে না। আগামী ১৪ ডিসেম্বর পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

সোমবার (২৮ নভেম্বর) মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন এ তথ্য জানিয়েছেন

তিনি জানান, ফলাফল প্রকাশে প্রকৃত শূন্যপদ পূরণের অপরিহার্যতা যাচাই-বাছাই এবং চূড়ান্ত করে ফলাফল আগামী ১৪ ডিসেম্বর প্রকাশ করা হবে।

৩২ হাজার ৫৭৭টি শূন্যপদে নিয়োগের জন্য ফলাফল প্রকাশ করা হবে বলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে।

২০২০ সালের ২০ অক্টোবর ৩২ হাজার ৫৭৭টি শূন্যপদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এতে ১৩ লাখ ৯ হাজার ৪৬১ জন আবেদন করেন।

প্রার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষা শেষে চূড়ান্ত ফল প্রকাশ করা হচ্ছে বলে জানায় মন্ত্রণালয়।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন