২৪ ঘন্টা নিউজ
বুধবার ১৮ ডিসেম্বর ২০১৯ www.24ghonta.news৪ পৌষ ১৪২৬ বঙ্গাব্দ২১ রবিউস সানি ১৪৪১ হিজরি

২৬ টাকা কেজি দরে বোয়ালখালীতে আমন ধান সংগ্রহ শুরু

বোয়ালখালীতে আমন ধান
অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ১৮ ডিসেম্বর, ২০১৯ । ৭:১১ রাত

২৪ ঘন্টা ডট নিউজ। বোয়ালখালী প্রতিনিধি : চট্টগ্রামের বোয়ালখালীতে কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ শুরু করেছে খাদ্য গুদাম। বুধবার (১৮ ডিসেম্বর) সকালে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল আলম।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আছিয়া খাতুন, পৌর কাউন্সিলর সোলায়মান বাবুল,উপজেলা খাদ্যনিয়ন্ত্রক কর্মকর্তা রূপান্তর চাকমা, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জিতেন্দ্র দাশ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা তপন কান্তি দে, উপজেলা খাদ্য পরিদর্শক শফিকুল আলম, কৃষক প্রতিনিধি মো.সাইফুদ্দীন। এসময় কৃষক ভগিরথ কৈবর্ত্যদাশ ও নিধন কৈবত্যদাশের কাছ থেকে ২৬ টাকা কেজি দরে ২ মেট্রিক টন আমন ধান সংগ্রহ করে খাদ্য গুদাম।

উপজেলা খাদ্যনিয়ন্ত্রক কর্মকর্তা রূপান্তর চাকমা জানান, খাদ্য বিভাগের আওতায় এবার আমন মৌসুমে বোয়ালখালীত ৪৫৭ মে.টন ধান কেজি প্রতি ২৬ টাকা দরে কৃষকের কাছ থেকে ধান সংগ্রহ করবে সরকার।

আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত লক্ষ্যমাত্র পূরণে এ কার্যক্রম চলবে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন