২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ২৯ নভেম্বর ২০২২ www.24ghonta.news১৫ অগ্রহায়ণ ১৪২৯ বঙ্গাব্দ৬ জমাদিউল আউয়াল ১৪৪৪ হিজরি

রামগড়ে ৪৩ বিজিবি’র মতবিনিময় সভা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২ । ৭:০৪ রাত

‘মাদক, চোরাচালান দমন, আইন শৃঙ্খলা, অস্ত্র চোরাচালান প্রতিরোধ, অবৈধ সীমান্ত পারাপার, সীমান্ত আইন (ভারত-বাংলাদেশ সীমান্ত চুক্তি ১৯৭৫) সন্ত্রাসী কর্তৃক চাঁদা আদায়, অবৈধ কাঠ ব্যবসা, শান্তি সম্প্রীতি (সামাজিক সম্প্রীতি, ধর্মীয় সম্প্রীতি জাতিগত সম্প্রীতি, সড়ক দুর্ঘটনা সহ অবৈধ বিভিন্ন বিষয় নিয়ে এলাকার চেয়ারম্যান, মেয়র, কাউন্সিলর, ইউপি চেয়ারম্যান, সদস্য হেডম্যান কার্বারী, সুশীল সমাজ, সামাজিক সংগঠন, রাজনৈতিক ব্যক্তিবর্গ, ব্যবসায়ী ব্যক্তিবর্গ, স্কুল কলেজের শিক্ষক ও স্থানীয় সাংবাদিকদের সাথে খাগড়াছড়ি’র রামগড় ৪৩ বিজিবি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ ২৯ নভেম্বর (মঙ্গলবার) সকাল ১১ টায় জোন সদর দপ্তর সভাকক্ষে রামগড় ৪৩ বিজিবি’র জোন কমান্ডার লে. কর্ণেল মোহাম্মদ হাফিজুর রহমান পিএসসি’র সভাপতিত্বে ও সহকারী পরিচালক রাজু আহমেদ এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন রামগড় উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কার্বারী,

রামগড় উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তফা হোসেন, রামগড় পৌরসভার মেয়র রফিকুল আলম কামাল, অধ্যাপক মো. ফারুকুর রহমান হেয়াকো বনানী ডিগ্রি কলেজ,

রামগড় থানার ওসি মো. মিজানুর রহমান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ মুফিজুর রহমান প্রমুখ। এছাড়াও সভায় রামগড় ৪৩ বিজিবি’র পদস্থ কর্মকর্তা, পুলিশ কর্মকর্তা, সদস্য, বিজিবি সৈনিক বৃন্দ উপস্থিত ছিলেন।

২৪ ঘণ্টা / জেআর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন