২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ২৯ নভেম্বর ২০২২ www.24ghonta.news১৫ অগ্রহায়ণ ১৪২৯ বঙ্গাব্দ৬ জমাদিউল আউয়াল ১৪৪৪ হিজরি

সাতকানিয়ায় নারী ও রোহিঙ্গা মাদক ব্যবসায়ীসহ গ্রেপ্তার ২

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২ । ৭:০৩ রাত

চট্টগ্রামের সাতকানিয়ায় মাদক পাচারকালে ২ হাজার ৪’শ পিস ইয়াবাসহ এক নারী ও এক রোহিঙ্গা মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

আজ মঙ্গলবার (২৯ নভেম্বর) উপজেলার সদর ইউপির ঠাকুরদিঘী বাজার স্টেশনে তল্লাশি চৌকি স্থাপন করে দিনব্যাপী পৃথক অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রোহিঙ্গা মাদক কারবারির নাম মোহাম্মদ মুছা (২২)। সে কক্সবাজার জেলার উখিয়া বালুখালী রোহিঙ্গা ক্যাম্প ৮ এর মৃত কবির আহমদের ছেলে। তাকে ১ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।

অপরদিকে ১ হাজার ৪’শ পিস ইয়াবাসহ গ্রেপ্তার নারী মাদক কারবারীর নাম রাশেদা বেগম (৪২)। তিনি টেকনাফ উপজেলার হোয়াইক্যং আন্দারছড়া ২নং ওয়ার্ড এলাকার আলী আহমদের স্ত্রী।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মুহাম্মদ আব্দুল হান্নান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে এক রোহিঙ্গা ও

এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে ইতোমধ্যে মাদক আইনে মামলা দায়ের হয়েছে এবং আসামীদ্বয়কে যথাযথ পুলিশ পাহারায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

২৪ ঘণ্টা / জেআর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন