চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে রিয়াদ (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। গত সোমবার সন্ধ্যায় উপজেলার পরৈকোড়া ইউনিয়নের তাতুয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত কিশোর ওই গ্রামের আবুল কালাম (৫০) ছেলে। সে মাহাতা পাঠনীকোঠা আদর্শ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির পরীক্ষার্থী ছিল। তারা এক ভাই ৩ বোন, বোনর মধ্যে ২ বোন প্রতিবন্ধী।
নিহতের চাচা আবুল বশর জানান, রিয়াদ পরীক্ষা দিয়ে বাসায় এসে মাকে ভাত দিতে বলে। সেই খাওয়া দাওয়া করে পড়তে বসবে,
ঐসময় তাদের নবনির্মিত ঘরের কাজ চলে ঐখানে বাল্ব ঝালানোর জন্য লাইন দিতে গেলে এ সময় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে বিদ্যুতায়িত হয়ে সে গুরুতর আহত হয়।
পরে আশঙ্কাজনক অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
২৪ ঘণ্টা / জেআর

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২ । ৭:১১ রাত