২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ২৯ নভেম্বর ২০২২ www.24ghonta.news১৫ অগ্রহায়ণ ১৪২৯ বঙ্গাব্দ৬ জমাদিউল আউয়াল ১৪৪৪ হিজরি

আগামী শুক্রবার হতে চট্টগ্রামে চালুহচ্ছে স্টার সিনেপ্লেক্স

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২ । ৮:০০ রাত

দেশের জনপ্রিয় মাল্টিপ্লেক্স সিনেমা হল ‘স্টার সিনেপ্লেক্স’-এর নতুন শাখা ২ ডিসেম্বর (শুক্রবার) চট্টগ্রামে চালু হচ্ছে। দর্শকরা এখানে সিনেমা দেখতে পারবেন আগামী ৩ ডিসেম্বর থেকে।

স্টার সিনেপ্লেক্সের মিডিয়া অ্যান্ড মার্কেটিং বিভাগের সিনিয়র ম্যানেজার মেসবাহ উদ্দিন আহমেদ জানিয়েছেন চট্টগ্রামের বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বিনোদন জগতের তারকারা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে।

একটি মাল্টিপ্লেক্স সিনেমা হল ছিল সময়ের দাবি দেশের বাণিজ্যিক রাজধানীখ্যাত চট্টগ্রাম নগরীতে। চট্টগ্রাম শহরের চকবাজার এলাকায় (নবাব সিরাজ উদ্দিন রোড) বালি আর্কেড শপিং কমপ্লেক্সে অবস্থিত সুপরিসর এই মাল্টিপ্লেক্সে তিনটি হল রয়েছে।

 

আসন সংখ্যা যথাক্রমে ৮৬ (হল-১), ১৯৬ (হল-২) এবং ১২৫ (হল-৩)। বরাবরের মত নান্দনিক পরিবেশ, সর্বাধুনিক প্রযুক্তিসম্বলিত সাউন্ড সিস্টেম, জায়ান্ট স্ক্রিনসহ বিশ্বমানের সিনেমা হলের যাবতীয় সুযোগ-সুবিধা নিয়ে হলগুলো নির্মিত হয়েছে বলে জানান স্টার সিনেপ্লেক্সের চেয়ারম্যান মাহবুব রহমান রুহেল।

স্টার সিনেপ্লেক্সের চেয়ারম্যান মাহবুব রহমান রুহেল বলেন, ‘দেশব্যাপী অনেকগুলো সিনেমা হল নির্মাণের পরিকল্পনার কথা আগেই আমরা জানিয়েছিলাম। ধারাবাহিকভাবে সেই পরিকল্পনা বাস্তবায়নের কাজ এগিয়ে চলছে।

চট্টগ্রামে প্রচুর সিনেমাপ্রেমী দর্শক রয়েছেন যারা স্টার সিনেপ্লেক্সের মত একটি মাল্টিপ্লেক্স প্রত্যাশা করেন। আমি নিজে চট্টগ্রামের মানুষ। অনেকেই আমাকে তাদের চাওয়ার কথা বলেছেন। বলা চলে, চট্টগ্রামবাসীর দীর্ঘদিনের দাবী ছিল এটি। এবার কাজটি করতে পেরে আমি আনন্দিত।’

২৪ ঘণ্টা / জেআর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন