২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ২৯ নভেম্বর ২০২২ www.24ghonta.news১৫ অগ্রহায়ণ ১৪২৯ বঙ্গাব্দ৬ জমাদিউল আউয়াল ১৪৪৪ হিজরি

হিন্দি ছবিতে জয়া আহসান, বলিউডের আরও যারা থাকছেন

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২ । ৯:৫৪ রাত

বলা চলে, টলিউড দাপিয়ে বেড়াচ্ছেন ঢাকার জয়া আহসান। ভারতে প্রথম বাংলাদেশি হিসেবে ‘ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড’ পেয়েছেন তিনি।

জল্পনা ছিলো, এই জয়া বলিউডেও আলো ছড়াবেন। এবার সেটাই সত্যি হচ্ছে যেনো। কলকাতার বাংলা ছবির পর এবার হিন্দি ছবিতে অভিষেক হতে যাচ্ছে বাংলাদেশি অভিনেত্রী জয়া আহসানের।

ছবির নাম ‘করক সিং’। এটি নির্মাণ করবেন অনিরুদ্ধ রায় চৌধুরী। এতে জয়ার সঙ্গে দেখা যাবে বলিউড অভিনেতা পঙ্কজ ত্রিপাঠীকে।

সিনেমাটির ব্যবস্থপনা কর্তৃপক্ষের বরাত দিয়ে এই খবর দিয়ে আনন্দবাজার পত্রিকা।

ছবিতে জয়া-পঙ্কজ ত্রিপাঠি ছাড়াও অভিনয় করবেন ‘দিল বেচারা’ খ্যাত অভিনেত্রী সানজানা সাংভি। তাছাড়া, পশ্চিমবঙ্গের বেশ কয়েকজন অভিনয়শিল্পীকে দেখা যাবে এই ছবিতে।

‘করক সিং’ ছবিটি মূলত আর্থিক কেলেঙ্কারির একটি ঘটনা নিয়ে নির্মিত হবে। তবে ছবির গল্প বাস্তব থেকে নেওয়া কিনা, তা এখনও খোলসা করা হয়নি। ছবির শুটিং হবে কলকাতা ও মুম্বাইতে। এই ছবিতে প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের অভিনয় করার কথা ছিল বলে জানা গেছে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন