২৪ ঘন্টা নিউজ
বুধবার ৩০ নভেম্বর ২০২২ www.24ghonta.news১৬ অগ্রহায়ণ ১৪২৯ বঙ্গাব্দ৭ জমাদিউল আউয়াল ১৪৪৪ হিজরি

প্রিয়াঙ্কা চোপড়া প্রকাশ্যে আনলেন মেয়ের ছবি

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ৩০ নভেম্বর, ২০২২ । ৩:১০ বিকাল

বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ও মার্কিন পপ গানের জনপ্রিয় শিল্পী নিক জোনাসের ঘরে তাদের মেয়ে মালতী এসেছে। মেয়ের পুরো নাম মালতী মেরি চোপড়া জোনাস। মেয়ে জন্মের পর প্রায় তিন মাসের অধিক দিন হাসপাতালে বিশেষ ‘কেয়ার’ থেকে সুস্থ হয়ে মালতী বাড়িতে এসেছে। শিশুকন্যাকে নিয়ে প্রিয়াঙ্কা ও নিকের আমেরিকার ক্যালিফোর্নিয়ার বাসায় আনন্দের বন্যা বইছে।

মালতী জন্মের পর থেকেই বিভিন্ন সময় একটু একটু করে মেয়ের বিভিন্ন সময়ের ছবি ভাগ করে নিয়েছেন প্রিয়াঙ্কা-নিক।

তবে এর আগে মেয়ের মুখ এতটা প্রকাশ্যে আনেননি প্রিয়াঙ্কা। গত ২৩ নভেম্বর মালতীর অর্ধেক মুখের ছবি প্রকাশ করেছেন তিনি।

প্রিয়াঙ্কা-নিকের মেয়ের ছবি এরই মধ্যে ভাইরাল হয়েছে। তাদের ভক্তরা ভীষণ খুশি মেয়ের ছবি দেখে। কেউ কেউ বলছেন প্রিয়াঙ্কার মেয়ের চেহারায়

ভারতীয় ছাপ একেবারে নেই বললেই চলে। গোলাপি গাল, টুপি দিয়ে ঢাকা মালতীর চোখ। ছবিটা দেখে বোঝা যাচ্ছে মালতীর ঘুমের সময়ে তোলা।

২৪ ঘণ্টা / জেআর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন