২৪ ঘন্টা নিউজ
বুধবার ৩০ নভেম্বর ২০২২ www.24ghonta.news১৬ অগ্রহায়ণ ১৪২৯ বঙ্গাব্দ৭ জমাদিউল আউয়াল ১৪৪৪ হিজরি

পিএসসি ৪৫তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করতে যাচ্ছে

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ৩০ নভেম্বর, ২০২২ । ৩:১৯ বিকাল

সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৪৫তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করতে যাচ্ছে । আজ বুধবার (৩০ নভেম্বর) এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে বলে জানা গেছে।

পিএসসির কর্মকর্তা জানান, আজ বুধবার দুপুরে পিএসসিতে বিশেষ সভা অনুষ্ঠিত হবে। সে সভাতেই ৪৫তম বিসিএসের ক্যাডার ও নন-ক্যাডার পদের সংখ্যা নির্দিষ্ট করা হবে।

মন্ত্রণালয় সূত্র জানায়, ৪৫তম বিসিএসে ২৩টি ক্যাডারে মোট ২ হাজার ৩’শ ৯ জনবল নিয়োগ দেওয়া হবে। সবচেয়ে বেশি নিয়োগ দেওয়া হবে স্বাস্থ্য ক্যাডারে। এতে নিয়োগ পাবেন ৫ ‘শ ৩৯ জন। এরমধ্যে সহকারী সার্জন পদে ৪’শ ৫০ জন ও ডেন্টাল সার্জন পদে ৮৯ জনকে নিয়োগ দেওয়া হবে।

এছাড়া শিক্ষা ক্যাডারে  ৪’শ ৩৭ জন, প্রশাসনে  ২শ‘৭৪ জন, পুলিশে ৮০ জন, কাস্টমসে ৫৪ জন, আনসারে ২৫ জন, কর ক্যাডারে ৩০ জন এবং পররাষ্ট্র, বন, রেল, কৃষি, মৎস্যসহ অন্যান্য ক্যাডারে ৮’শ ৭০ জনকে নিয়োগ দেবে সরকার।

পিএসসি সূত্র জানান, ক্যাডার পদের পাশাপাশি এই বিসিএসে প্রথমবারের মতো নন-ক্যাডার পদের সংখ্যা উল্লেখ করে বিজ্ঞপ্তি প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে।

ক্যাডার পদে যেমন পছন্দ নির্দিষ্ট করে দেওয়া যায়, তেমনই নন-ক্যাডার পদেও পছন্দের তালিকা নির্দিষ্ট করে দিতে পারবেন প্রার্থী।

এজন্য পিএসসি আগেই এবার ক্যাডার পদের পাশাপাশি নন-ক্যাডারের চাহিদাপত্র নির্দিষ্ট করে দিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ে চিঠি দেয়।

সেই চিঠির পরিপ্রেক্ষিতে মন্ত্রণালয় এবার ক্যাডার পদের পাশাপাশি নন-ক্যাডার পদও নির্দিষ্ট করার উদ্যোগ নিয়েছে।

২৪ ঘণ্টা / জেআর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন