হাটহাজারী উপজেলা পরিষদের মাসিক উন্নয়ন সমন্বয় কমিটির সভা আজ বুধবার অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম রাশেদুল আলম। সভায় উপস্থিত সকালের সর্বসম্মতিক্রমে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নূরুল আলম বাশেক কে উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নির্বাচন করা হয়। মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের জন্য বিভিন্ন উপ-কমিটি করা হয়।
সভায় উপস্থিত থেকে বিভিন্ন বিষয়ের উপর গুরুত্ব আরোপ করে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. শাহিদুল আলম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু রায়হান,
ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান যথাক্রমে নূরুল আলম বাশেক ও মোক্তার বেগম মুক্তা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মোহাম্মদ আলী, মুক্তিযোদ্ধা কমন্ডার নুরুল আলম,
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রশ্মি চাকমা, উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ।
উপজেলার আওতাধীন বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভায় আইন শৃঙ্খলা বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।
আগামী ৪ ডিসেম্বর চট্টগ্রাম প্রধান মন্ত্রীর জনসভায় নেতা কর্মীদের যাতায়াতের জন্য মহাসড়ক যানযট মুক্ত রাখার ব্যাপারে ট্রাপিক বিভাগ ও আইন শৃঙ্খলা বাহিনীর সার্বিক সহযোগীতা কামনা করা হয়।
২৪ ঘণ্টা / জেআর

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ৩০ নভেম্বর, ২০২২ । ৫:০৯ সন্ধ্যা