২৪ ঘন্টা নিউজ
বুধবার ১৮ ডিসেম্বর ২০১৯ www.24ghonta.news৪ পৌষ ১৪২৬ বঙ্গাব্দ২১ রবিউস সানি ১৪৪১ হিজরি

নুসরাত আবারও বিতর্কিত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ১৮ ডিসেম্বর, ২০১৯ । ১১:৫৪ রাত

বিতর্ক যেন পিছু ছাড়ছে না নায়িকা ও সাংসদ নুসরাত জাহানের। ‘ইয়াদ পিয়া কি আনে লাগি’ গানে ক্যামেরার সামনে জমিয়ে নেচেছেন তিনি।

নেটিজেনদের একাংশ আবার সাংসদ নুসরাতের এই পোস্টে বেজায় চটেছেন। বাংলা ভালো নেই। জ্বলছে একাধিক জেলা। নাগরিকত্ব সংশোধিত আইনের প্রতিবাদে বিক্ষোভ জেলায় জেলায়। আর এই পরিস্থিতিতে তার এই ভিডিও পোস্ট করা সমীচীন নয় বলেই মনে করছেন নেটিজেনদের একাংশ। যার জেরে অভিনেত্রীর পোস্টে সমালোচনা করতেও ছাড়েননি তারা।

রাজ্যজুড়ে নাগরিকত্ব সংশোধিত আইনের প্রতিবাদে চলছে বিক্ষোভ। রবিবার একাধিক জেলায় বন্ধ হয়েছে ইন্টারনেট পরিষেবা। অগ্নিগর্ভ পরিস্থিতি। কার্যত স্তব্ধ জনজীবন। আর এসবের মাঝেই তৃণমূলের তারকা সাংসদ নুসরাতের ভিডিওতে মনোক্ষুণ্ণ হয়েছে অনেকের।

“বসিরহাটের কী খবর? শুধু রেলের জন্য প্রস্তাব পেশ করলেই কি দায়িত্ব শেষ হয়ে যায়?” পোস্টের কমেন্ট সেকশনে ধেয়ে এসেছে এমন মন্তব্যও। যদিও নুসরাত কোনওরকম প্রতিক্রিয়া দেননি। এমন খবর ভারতীয় গণমাধ্যম সংবাদ প্রতিদিনের।

প্রসঙ্গত, নুসরাত জাহানকে নিয়ে সমালোচনা অবশ্য এই প্রথম নয়। সাংসদ হওয়ার পর থেকেই একাধিক বিষয়ে সমালোচিত হয়েছেন তিনি। সংসদে সিঁদুর পরে নবপরিণীতা হিন্দুর বেশে মন্তব্য রাখা থেকে রথযাত্রায় স্বামী নিখিলকে নিয়ে অংশগ্রহণ, অষ্টমীতে অঞ্জলী দেওয়া, সিঁদুর খেলা, সবেতেই সমালোচিত হয়েছেন। হিন্দু রীতিনীতি মেনে চলায় তার উপর ফতোয়া জারি করা হয়েছিল উলেমাদের তরফে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন