২৪ ঘন্টা নিউজ
বুধবার ৩০ নভেম্বর ২০২২ www.24ghonta.news১৬ অগ্রহায়ণ ১৪২৯ বঙ্গাব্দ৭ জমাদিউল আউয়াল ১৪৪৪ হিজরি

বোয়ালখালীতে ঘরের চাল খুলে নগদ টাকাসহ স্বর্ণালংকার চুরি

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ৩০ নভেম্বর, ২০২২ । ৭:৫৭ রাত

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি : বোয়ালখালীতে চাল খুলে নগদ টাকাসহ স্বর্ণালংকার চুরি করে নিয়ে গেছে চোরেরদল। শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের খালেদ মাহমুদের ঘরে এ ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২৯ নভেম্বর) রাতে পরিবারের সদস্যরা বাড়িতে এসে এ ঘটনা জানতে পারেন। স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য মো. হাসান চৌধুরী জানান, পরিবারটির আলমারি ভেঙে চোরের দল নগদ ৩ লাখ টাকা ও ৩৫ ভরি স্বর্ণালংকার নিয়ে গেছে।

ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মোকারম বলেন, খালেদ মাহমুদের পরিবারের সদস্যরা সোমবার সন্ধ্যায় বেড়াতে গিয়েছিলেন। এ সুযোগে পাকা বাড়ির সিঁড়ি ঘরের টিন খুলে চোরের দল চুরি করেছে। বিষয়টি থানা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মো. মহিউদ্দিন সুমন বলেন, পুলিশ ঘটনাস্থল একটি ফাঁকা বাড়িতে চুরি সংঘটিত হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এর আগে গত ২৮ নভেম্বর রাতে উত্তর সারোয়াতলীর মিলন চক্রবর্ত্তীর (মনু ঠাকুর) ঘরে চুরি সংঘটিত হয়। পরদিন সকালে চুরির বিষয়টি বুঝতে পারেন পরিবারের সদস্যরা।

মিলন চক্রবর্ত্তীর নাতি নির্জন চক্রবর্ত্তী বলেন, চোর আগেই থেকে ঘরে ঢুকে বসে ছিল। রাতে খেলা দেখা নিয়ে ব্যস্ত থাকার সুযোগে কাকি মা সাধনা চক্রবর্ত্তীর দুই ভরি স্বর্ণ নিয়ে গেছে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন