২৪ ঘন্টা নিউজ
বুধবার ৩০ নভেম্বর ২০২২ www.24ghonta.news১৬ অগ্রহায়ণ ১৪২৯ বঙ্গাব্দ৭ জমাদিউল আউয়াল ১৪৪৪ হিজরি

ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য পদ ফেলেন সীতাকুণ্ডের রবিউল করিম শিবলু

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ৩০ নভেম্বর, ২০২২ । ৮:৩০ রাত

সীতাকুণ্ড প্রতিনিধি: বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন সীতাকুণ্ড উপজেলার ৯নং ভাটিয়ারী ইউনিয়নের রবিউল করিম শিবলু।

কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের ৩১ জুলাই ২০২২ তরিখে স্বাক্ষরিত একটি প্যাডে তাকে কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য পদে মনোনীত করা হয়। যা সোমবার (২৮) নভেম্বর প্রকাশ পায়।

কেন্দ্রীয় ছাত্রলীগের নব নির্বাচিত সদস্য শিবলু ভাটিয়ারী ইউনিয়নের ৩নং ওয়ার্ড খাদেম পাড়া গ্রামের মোঃ জাফর এর পুত্র। শিবলু এর আগে ভাটিয়ারী ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

তিনি বলেন, আমি জন্মসূত্রে আওয়ামী লীগ পরিবারের সন্তান। দীর্ঘদিন ধরে তৃণমূল পর্যায়ে ছাত্রলীগ করে আজকের সবার ভালোবাসায় এবং আমার কর্মের মাধ্যমে আমাকে কেন্দ্রীয় নেতৃবৃন্দ মূল্যায়ন করেছেন এতে আমি তাদের প্রতি চির কৃতজ্ঞ।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন