আজ বিশ্ব এইডস দিবস। ১৯৮৮ সাল থেকে এইডসের বিরুদ্ধে প্রতিরোধ ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সারা বিশ্বে ১ ডিসেম্বর বিশ্ব এইড দিবস পালন করা হয়। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘অসমতা দূর করি, এইডসমুক্ত বিশ্ব গড়ি’।,
বিশ্বে এইচআইভি আক্রান্ত মোট রোগীর সংখ্যা ৪ কোটি ৪১ লাখ ৩৬ হাজার ১’শ ৩৪। ভাইরাসটিতে আক্রান্ত হয়ে বিশ্বে এখন পর্যন্ত ১৫ লাখ ৪০ হাজার ৬৯ জনের মৃত্যু হয়েছে। সূত্র-ওয়ার্ল্ডোমিটারস
১৯৮৯ সালে বাংলাদেশে প্রথম এইডস রোগী শনাক্ত হয়। দেশে এইডস সংক্রমিত হয়েছেন ১৪ হাজার জন। এদিকে আক্রান্ত কম হলেও ঝুঁকি বেশি। পার্শ্ববর্তী দেশে ভারত ও মিয়ানমার এ রোগের উচ্চ ঝুঁকিতে রয়েছে।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য মতে, দেশের ২৮ দশমিক ৫ শতাংশ নারীই এইডস বিষয়ে অবগত নন। এইডসের অন্তত একটি বাহক সম্পর্কে অবগত ৭১ দশমিক ৫ শতাংশ নারী। সবগুলো বাহক সম্পর্কে অবগত ৩৬ শতাংশ নারী।
বাংলাদেশে রিকশাচালকদের মধ্যে একটি গবেষণা চালিয়ে দেখা গেছে, তাদের মধ্যে শতকরা ৯০ ভাগ লোক এইডস কীভাবে ছড়ায় তা জানেন না।
২৪ ঘণ্টা / জেআর

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০২২ । ২:২৮ দুপুর