২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ১৯ ডিসেম্বর ২০১৯ www.24ghonta.news৫ পৌষ ১৪২৬ বঙ্গাব্দ২২ রবিউস সানি ১৪৪১ হিজরি

নাগরিকত্ব আইন নিয়ে প্রতিবাদী টালিউড

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০১৯ । ১২:০৭ রাত

ভারতজুড়ে সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে অশান্তির আবহ। আসাম, ত্রিপুরা, বাংলার পর অশান্তির আঁচ রাজধানী দিল্লিতে।

গত রোববার বিকেলে সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে দক্ষিণ দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ করে। আর বিক্ষোভের জেরে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের ওপর দিল্লি পুলিশ চড়াও হয়।

বিষয়টি নিয়ে নিন্দা জানান টালিউড তারকারা। জামিয়ার পড়ুয়াদের পাশে দাঁড়িয়েছেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়, পরিচালক অপর্ণা সেন, সৃজিত মুখার্জি, অনুপম রায় থেকে অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়-সহ আরও অনেকেই। প্রতিবাদে জাতীয় পুরস্কার বয়কট করেছেন পরিচালক সুপ্রিয় সেন।

অন্যদিক নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে গণআন্দোলনে পথে নেমেছেন গৌতম ঘোষ, মিমি চক্রবর্তী, সোহম, নুসরাত জাহান।

অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি টুইটারে লেখেন, আর কেউ না হলেও ছাত্ররা এই ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। ‘ব্ল্যাক ডে’ হিসেবে উল্লেখ করে কেন্দ্রীয় সরকারের জোর সমালোচনা করেছেন তিনি।

পরমব্রত লেখেন, হিরক রাজার দেশে। সৃজিত লেখেন, দেশের ছাত্রসমাজের উপর এরকম নৃশংস আক্রমণের তীব্র নিন্দা করছি। পরিচালক অরিন্দম শীলও জামিয়া পড়ুয়াদের পাশে দাঁড়িয়ে পোস্ট শেয়ার করেছেন।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন