২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ১ ডিসেম্বর ২০২২ www.24ghonta.news১৭ অগ্রহায়ণ ১৪২৯ বঙ্গাব্দ৮ জমাদিউল আউয়াল ১৪৪৪ হিজরি

প্রধানমন্ত্রী নুহা-নুবার চিকিৎসার দায়িত্ব নিলেন

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০২২ । ৩:০৬ বিকাল

প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিয়েছেন মেরুদণ্ড জোড়া লাগানো শিশু নুহা ও নুবার চিকিৎসা ব্যয় ভার। আজ ১ ডিসেম্বর (বৃহস্পতিবার) সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দির আহমেদ এ কথা জানান।

মেরুদণ্ড জোড়া লাগানো দুই শিশুকে দেশে প্রথমবারের মতো চিকিৎসার মাধ্যমে আলাদা করার প্রস্তুতি নিয়েছে বিএসএমএমইউ।

এ বিষয়ে আজ বৃহস্পতিবার সকাল ১০টায় বিএসএমএমইউতে বসেছে মেডিকেল বোর্ডের সভা। অত্যন্ত জটিল ও স্পর্শকাতর এ অস্ত্রোপচারের নেতৃত্বে রয়েছেন

বিশ্ববিদ্যালয়ের নিউরো সার্জারি বিভাগের অধ্যাপক এবং সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন। তাকে আরও কয়েকজন চিকিৎসক সহায়তা করবেন।

বাংলাদেশে এ প্রথম কোনো মেরুদণ্ড জোড়া লাগানো শিশুর অস্ত্রোপচার সম্পন্ন হতে যাচ্ছে বিএসএমএমইউতে। এর আগে এ হাসপাতালে পেট জোড়া লাগানো শিশুর অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছিল।

বিএসএমএমইউ সূত্রে জানা যায়, সাত মাস ১৩ দিন বয়সী জোড়া লাগানো শিশু দুটির বাবা কুড়িগ্রামের কাঁঠালবাড়ীর আলমগীর রানা।

তিনি পেশায় পরিবহন শ্রমিক। আলমগীর-নাসরিন দম্পতির কন্যা শিশু দুটির মেরুদণ্ড ও স্পাইন জন্মগতভাবে জোড়া লাগানো। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় একে বলে কনজয়েন্ড টুইন।

২৪ ঘণ্টা / জেআর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন