২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ১ ডিসেম্বর ২০২২ www.24ghonta.news১৭ অগ্রহায়ণ ১৪২৯ বঙ্গাব্দ৮ জমাদিউল আউয়াল ১৪৪৪ হিজরি

কর্ণফুলী উপজেলার চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানরা শপথ নিলেন

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০২২ । ৫:৪৬ সন্ধ্যা

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ফারুক চৌধুরী, ভাইস চেয়ারম্যান আমির আহমেদ ও মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা মমতাজের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (০১ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় চট্টগ্রাম বিভাগীয় কমিশনার সম্মেলন কক্ষে শপথ বাক্য পাঠ করান চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. আশরাফ উদ্দিন।

এ সময় দক্ষিণ জেলা ও কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে গত ২ নভেম্বর কর্ণফুলী উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলহাজ্ব ফারুক চৌধুরী ২১ হাজার ২০ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. আলী পেয়েছিলেন ১৯ হাজার ৯৯৮ ভোট।

উল্লেখ, ২০১৬ সালের ৯ মে পটিয়া উপজেলার ৫টি ইউনিয়ন নিয়ে কর্ণফুলী উপজেলা গঠন করা হয়। এটি বাংলাদেশের ৪৯০ নম্বর উপজেলা।

উপজেলা পরিষদ গঠনের পর এটি দ্বিতীয় নির্বাচন। পরপর দুবারই ফারুক চৌধুরী উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

২৪ ঘণ্টা / জেআর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন