২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ১ ডিসেম্বর ২০২২ www.24ghonta.news১৭ অগ্রহায়ণ ১৪২৯ বঙ্গাব্দ৮ জমাদিউল আউয়াল ১৪৪৪ হিজরি

মিরসরাইয়ে অজ্ঞাত নবজাতকের লাশ উদ্ধার

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০২২ । ৬:৪৬ সন্ধ্যা

মিরসরাই প্রতিনিধি::::মিরসরাই পৌরসদরের ওসি মিয়া পুলের পাশ থেকে অজ্ঞাত এক নবজাতকের লাশ উদ্ধার করেছে মিরসরাই থানা পুলিশ।

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) বিকাল ৪ টায় মিরসরাই পৌরসভার ২নং ওয়ার্ড ওসিমিয়া পুলের পাশ থেকে ওই নবজাতকের লাশ উদ্ধার করা হয়।

সরজমিনে গিয়ে দেখা যায় মিরসরাই থানা পুলিশ নবজাতকের লাশ উদ্ধার করে । এসময় ওসি কবির হোসেন, ওসি তদন্ত ইয়াসির আরাফাত উপস্থিত ছিলেন। প্রত্যক্ষ দর্শীদের সাথে কথা বলে জানা যায়, বিকাল ৪টায় অজ্ঞাত নামা চলন্ত গাড়ি থেকে নবজাতকের লাশটি মিরসরাই সদরে ওসামিয়াপুল ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে ফেলে দেয়া হয়। এতে লাশের মাথার একপাশ থেতলে যায়। তবে কে বা কারা এই লাশ ফেলে গিয়েছে তাদের হদিস পাওয়া যায় নি।

মিরসরাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কবির হোসেন জানান, নবজাতকের লাশ উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে। ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন