২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ১ ডিসেম্বর ২০২২ www.24ghonta.news১৭ অগ্রহায়ণ ১৪২৯ বঙ্গাব্দ৮ জমাদিউল আউয়াল ১৪৪৪ হিজরি

মহাসড়কের পাশ থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০২২ । ৭:০১ রাত

চট্টগ্রামের মিরসরাইয়ে মহাসড়কের পাশ থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১ ডিসেম্বর) বিকেলে মিরসরাই পৌর সদরের লতিফীয়া গেইট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ থানায় নিয়ে যায়।

পথচারি মো. ইব্রাহিম বলেন, আছরের নামাজ পড়তে মসজিদে যাওয়ার পথে লতিফীয়া গেইটের দক্ষিনে মহাসড়কের পশ্চিম পাশে ফুটপাতে পেপার মোড়ানো একটি বস্তু দেখতে পাই।

এরপর স্থানীয় কয়েকজন সহ এসে পেপার খুলে দেখতে পাই ভেতরে নবজাতক শিশুর মরদেহ। মিশুর মাথার একপাশে থেঁথলে গেছে। এরপর থানায় খবর দিলে পুলিশ এসে শিশুটির মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।

মিরসরাই থানার অফিসার ইনচার্জ মো. কবির হোসেন বলেন, আজ বিকেলে স্থানীয় লোকজন খবর দিলে মহাসড়কের পাশ থেকে পেপার মোড়ানো একটি নবজাতক উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।

কোন প্রসুতি সদ্য নবজাতককে এখানে ফেলে গেছেন। লাশের ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) মর্গে প্রেরণ করা হবে।

২৪ ঘণ্টা / জেআর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন