২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ১৯ ডিসেম্বর ২০১৯ www.24ghonta.news৫ পৌষ ১৪২৬ বঙ্গাব্দ২২ রবিউস সানি ১৪৪১ হিজরি

ছাড়পত্রের শর্ত ভঙ্গ করায় সীতাকুণ্ডে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম
অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০১৯ । ১২:১৯ রাত

সীতাকুণ্ড প্রতিনিধি : পরিবেশ ছাড়পত্রের শর্ত ভঙ্গ করার অভিযোগে সীতাকুণ্ডে তিনটি প্রতিষ্ঠানকে ৫ লক্ষ ১০ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চল কার্যালয়।

বুধবার (১৮ ডিসেম্বর) শুনানি শেষে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোহাম্মদ মোয়াজ্জম হোসাইন আবুল খায়ের স্টিল এন্ড পাওয়ার কোং লিঃকে ৫ লক্ষ টাকা, অক্সিকো লিঃকে ৫ হাজার এবং সীমা অক্সিজেন লিঃ কে ৫ হাজার টাকা জরিমানা করেন।

বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ধারা ৭ এর আলোকে পরিবেশ ছাড়পত্রের শর্ত ভঙ্গ করার অপরাধে উক্ত জরিমানা করা হয়েছে বলে পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোহাম্মদ মোয়াজ্জেম হোসাইনের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এব্যাপারে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মুক্তাদির হাসান বলেন, পরিবেশ ছাড়পত্রের শর্ত ভঙ্গ করায় তিন প্রতিষ্ঠানকে ৫ লক্ষ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং এ জরিমানার টাকা পরিশোধে ব্যর্থ হলে উক্ত প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন