২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ১ ডিসেম্বর ২০২২ www.24ghonta.news১৭ অগ্রহায়ণ ১৪২৯ বঙ্গাব্দ৮ জমাদিউল আউয়াল ১৪৪৪ হিজরি

সীতাকুণ্ডে তিন মাদক ব্যবসায়ী সহ গ্রেপ্তার ৬

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০২২ । ৭:০৩ রাত

সীতাকুণ্ড মডেল থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তিন মাদক কারবারিকে সহ ৬ জনকে গ্রেপ্তার করেছে।

সীতাকুণ্ড থানা সূত্রে জানা যায়, গত বুধবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পৌরসভার বাস স্টেশন থেকে ৫’শ পিস ইয়াবাসহ

মহি উদ্দিন (২৮) কে গ্রেপ্তার করে এবং বাড়বকণ্ড এলাকা থেকে ১০ লিটার বাংলা মদসহ সরোয়ার আলম (৪৫) কে সহ অজ্ঞাত আরে এক জনকে গ্রেপ্তার করে।

অপরদিকে গ্রেফতারি পরোয়ানা ভুক্ত এক নারীসহ ৩ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরোয়ানা ভুক্ত ৩ আসামি হলো, নিলুফা বেগম (৪০),

নুর মোস্তফা (৫৪), মো. ফারুক (৩৪)। সীতাকুণ্ড মডেল থানার ওসি মো. তোফায়েল আহমেদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, গ্রেপ্তারকৃত আসামিদেরকে কোটে প্রেরণ করা হয়েছে।

২৪ ঘণ্টা / জেআর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন