২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ২ ডিসেম্বর ২০২২ www.24ghonta.news১৮ অগ্রহায়ণ ১৪২৯ বঙ্গাব্দ৯ জমাদিউল আউয়াল ১৪৪৪ হিজরি

ওয়ানডের নতুন অধিনায়ক লিটন

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ২ ডিসেম্বর, ২০২২ । ৬:৪৯ সন্ধ্যা

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নতুন অধিনায়ক হলেন লিটন কুমার দাস। ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দলকে নেতৃত্ব দেবেন তিনি।

নিয়মিত অধিনায়ক তামিম ইকবাল চোটের কারণে এ সিরিজে খেলতে পারছেন না বলে দলের দায়িত্ব দেয়া হয়েছে লিটনকে।

বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিবি) শুক্রবার (২ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে।

আগামী ৪ ডিসেম্বর তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে দিয়ে এই সংস্করণে অধিনায়ক হিসেবে অভিষেক হবে লিটনের। বাংলাদেশের ১৫তম ওয়ানডে অধিনায়ক হবেন লিটন।

এর আগে একটি টি-টোয়েন্টি ম্যাচে জাতীয় দলকে নেতৃত্ব দিয়েছিলেন লিটন। ২০২১ সালের নিউজিল্যান্ড সফরে নিয়মিত অধিনায়ক মাহমুদউল্লাহ চোটে পড়ায় ওই ম্যাচে অধিনায়কত্ব করেন তিনি।

লিটন দাস এই মুহূর্তে জাতীয় টেস্ট দলে সহ-অধিনায়কের দায়িত্ব পালন করছেন। সাকিব আল হাসানের ডেপুটি হিসেবে তাকে নিয়োগ দেয় বিসিবি।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন