২৪ ঘন্টা নিউজ
শনিবার ৩ ডিসেম্বর ২০২২ www.24ghonta.news১৯ অগ্রহায়ণ ১৪২৯ বঙ্গাব্দ১০ জমাদিউল আউয়াল ১৪৪৪ হিজরি

গোলের ম্যাচে সার্বিয়ার বিদায়, নকআউটে সুইসরা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ৩ ডিসেম্বর, ২০২২ । ৯:৫২ সকাল

যারা ফুটবল মানেই দুই পক্ষের ‘অলআউট অ্যাটাক’ মনে করেন, তাদের ব্রাজিলের ম্যাচ রেখে সার্বিয়া ও সুইজারল্যান্ডের ম্যাচে মজে যাওয়ার কথা। ব্রাজিল আক্রমণ করে খেলেছে। তবে একপক্ষীয় ওই আক্রমণে প্রথমার্ধে কোন গোল দেখা যায়নি। বরং শেষ সময়ে গোল খেয়ে হেরেছে। অন্যদিকে সার্বিয়া-সুইজারল্যান্ড ম্যাচে প্রথমার্ধেই হয়েছে দুটি করে গোল।

দ্বিতীয়ার্ধের শুরুতেও হয় এক গোল। ওই গোলটি করে সুইসরা। ম্যাচের ৪৮ মিনিটের গোলে ৩-২ ব্যবধানে এগিয়ে যায় সুইসরা। জাতিগত ও রাজনৈতিক সংকট থাকা সার্বিয়া ওই গোল শোধ করতে মরিয়া হয়ে ওঠে। কারণ হারলেই বিদায়, জিতলে শেষ ষেলো, পরিষ্কার এই সমীকরণ ছিল তাদের সামনে। চেষ্টা করেও ডুসন ভিলাহোভিকরা ওই গোল শোধ করতে পারেননি।

এর আগে প্রথমার্ধে লিড নেয় গ্রুপ পর্বে বিদায় নেওয়া সার্বিয়া। প্রথমে সুইজারল্যান্ডের জর্ডান শাকিরি ২০ মিনিটে গোল করেন। ছয় মিনিট পরেই ওই গোল শোধ করেন মিত্রোকোভিক। ম্যাচের ৩৫ মিনিটে জুভেন্টাসের স্ট্রাইকার ভিলহোভিক গোল করে দলকে লিডে নেন। ৪৪ মিনিটে ব্রেল এমবোলো গোল শোধ করে প্রথমার্ধ শেষ করেন। জয়সূচক গোলটি করেন রেমো ফেউলিয়র।

ওই গোলেই জয় নিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে ব্রাজিলের বিপক্ষে শেষ সময়ে গোল খেয়ে হেরে যাওয়া সুইজারল্যান্ড। ১৫তম অবস্থানে থাকা দলটি কোয়ার্টার ফাইনালে যাওয়ার লড়াইয়ে খেলবে পর্তুগালের বিপক্ষে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন