২৪ ঘন্টা নিউজ
রবিবার ৪ ডিসেম্বর ২০২২ www.24ghonta.news২০ অগ্রহায়ণ ১৪২৯ বঙ্গাব্দ১১ জমাদিউল আউয়াল ১৪৪৪ হিজরি

আজ শেখ ফজলুল হক মনির জন্মদিন

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২ । ১১:৪১ সকাল

আজ যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও মুজিব বাহিনীর প্রধান শেখ ফজলুল হক মনির ৮৪তম জন্মদিন। তিনি ১৯৩৯ সালের ৪ ডিসেম্বর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন।

শেখ মনির জন্মদিন উপলক্ষে যুবলীগের উদ্যোগে আজ সকাল ৯টায় বনানী কবরস্থানে শহীদ শেখ মনিসহ ১৫ আগস্টে নিহত সব শহীদের কবরে শ্রদ্ধা নিবেদন, ফাতেহা পাঠ, দোয়া ও মোনাজাত করা হবে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুবই আস্থাভাজন ছিলেন তিনি। শেখ ফজলুল হক মনি’র মামা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

বঙ্গবন্ধুর পরিবারের পাশাপাশি শেখ ফজলুল হক মনি ও তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রী বেগম সামছুন্নেছা আরা আরজু মনিকেও ১৯৭৫ সালের ১৫ আগস্ট ধানমণ্ডিতে নৃশংসভাবে হত্যা করেন বিপথগামী সেনা সদস্যরা।

২৪ঘণ্টা/জেআর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন