২৪ ঘন্টা নিউজ
রবিবার ৪ ডিসেম্বর ২০২২ www.24ghonta.news২০ অগ্রহায়ণ ১৪২৯ বঙ্গাব্দ১১ জমাদিউল আউয়াল ১৪৪৪ হিজরি

তত্ত্বাবধায়কের ভূত মাথা থেকে নামিয়ে ফেলুন : ওবায়দুল কাদের

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২ । ৮:৩২ রাত

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, মহাসমাবেশ নয়, মহাসমুদ্রে পরিণত হয়েছে পলোগ্রাউন্ড। বাংলাদেশকে বাঁচাতে আওয়ামী লীগকে বাঁচাতে হবে। দেশের উন্নয়ন বাঁচাতে হলে শেখ হাসিনাকে বাঁচাতে হবে। খেলা হবে ডিসেম্বরে খেলা হবে।

তিনি বলেন, খেলা হবে দেখে যান ফখরুল সাহেব, আমীর খসরু সাহেব। এখানে দাঁড়িয়ে বড় বড় কথা বলেছেন। আমীর খসরু, নোমান সাহেব, মীর নাছির সাহেব আজ দেখুন। সংবিধান সংশোধন হবে না, মাথা থেকে তত্ত্বাবধায়ক সরকারের ভূত নামিয়ে ফেলুন।

আজ রোববার বিকেলে চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় এ কথা বলেন ওবায়দুল কাদের। বক্তব্যের শুরুতেই তিনি উপস্থিত চট্টগ্রামের নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ‘অনরা কেএন আছন’। তিনি বিকেল ৩টা ২২ মিনিটে বক্তব্য দিতে ওঠেন তিনি। মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরীর সভাপতিত্বে জনসভা অনুষ্ঠিত হয়।

ওবায়দুল কাদের বলেন, গত ৪৭ বছরে সফল নেত্রীর নাম শেখ হাসিনা, দক্ষ প্রশাসকের নাম শেখ হাসিনা। সফল কূটনীতিকের নাম শেখ হাসিনা।

২৪ঘণ্টা/জেআর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন